আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুক্তরাষ্ট্রে রূপান্তরিত লিঙ্গের প্রবীণরা সার্জারি সুবিধা পাবে

যুক্তরাষ্ট্রে রূপান্তরিত লিঙ্গের প্রবীণরা সার্জারি সুবিধা পাবে

ছবি: এলএবাংলাটাইমস

রূপান্তরিত লিঙ্গের প্রবীণদের এখন থেকে হেলথ কেয়ার কভারেজের আওতায় জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স (ভিএ) সেক্রেটারি ডেনিস ম্যাকডনোঘ ফ্লোরিডার প্রাইড ইভেন্টে এই পরিবর্তনের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার কভারেজে প্রথমবারের মতো জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ থাকছে। এর আগে এতোদিন শুধুমাত্র হরমোনাল থেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হতো।

ফ্লোরিডার প্রাইড ইভেন্টে ডেনিস ম্যাকডনোঘ জানান, এখন থেকে পরিপূর্ণ প্রসেসের জন্য ভিএ পাশে থাকবে।

জেন্ডার কনফার্মেশন সার্জারি একটি জটিল প্রক্রিয়া। এটিকে সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারিও বলা হয়। এটি একটি ব্যক্তির অ্যানাটমি পরিবর্তন করে জেন্ডার আইডেন্টিটির সাথে একীভূত করতে হয়।

ডেনিস বলেন, 'এর মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের মানুষদের প্রতি বৈষম্যের ইতি ঘটবে। আসন্ন গ্রীষ্ম থেকে এই সার্জারিগুলোর প্রক্রিয়া শুরু হবে৷

যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৩৪ হাজার রূপান্তরিত লিঙ্গের প্রবীণ রয়েছে। এদের মধ্যে ১৫ হাজার যুক্তরাষ্ট্রের আর্মড ফোর্সে নিযুক্ত রয়েছে৷

এর আগে ক্ষমতায় বসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রূপান্তরিত লিঙ্গের বাসিন্দাদের আমেরিকান মিলিটারিতে যোগ দেওয়া নিষিদ্ধ করেন। পরবর্তীতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা বাতিল করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত