আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ডাউনটাউন এলএ'তে অ্যাপলের নতুন স্টোর উদ্বোধন

ডাউনটাউন এলএ'তে অ্যাপলের নতুন স্টোর উদ্বোধন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলস ডাউনটাউনের টাওয়ার থিয়েটারে নতুন অ্যাপল স্টোর চালু করা হয়েছে।

এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় টেক জায়ান্ট অ্যাপলের ২৬ নাম্বার স্টোর। লস এঞ্জেলসের ঐতিহাসিক টাওয়ার থিয়েটারে বৃহস্পতিবার (২৬ জুন) এটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় সিইও টিম কুকের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুককে দোকানটির মেইন ফ্লোরে ক্রেতাদের সাথে সেলফি তুলতে দেখা যায়।

ব্রডওয়ে থিয়েটারটি সর্বপ্রথম ১৯২৭ সালে তৈরি করা হয়। এটির মেরামত অ্যাপলের এযাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে একটি।

১৯৮৮ সালে বন্ধ হয়ে যাওয়ার পর ভেন্যুটি বছরের পর বছর খালি ও অব্যবহৃত হয়ে পড়েছিলো। পরবর্তীতে অ্যাপল বিভিন্ন সংরক্ষণবিদ, সংরক্ষণশিল্পী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে একত্রে থিয়েটারটির সৌন্দর্য সংরক্ষণে কাজ করে।

ক্রেতা সিজার মোরিনো বলেন, 'প্রথম দিনেই এখানে আসা। আমি আশা করিনি যে টিম কুক এখানে আসবেন। এটি অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মত। স্থানটির এনার্জির পাশাপাশি সবকিছুই অবিশ্বাস্য। আমি এই অভিজ্ঞতাটির অংশ হতে চেয়েছিলাম'।

মোরিনো আরও বলেন, 'এটি ডাউনটাউন কমিউনিটির সাথে খাপ খায়। এটি অনেকটা আর্ট ডেকো ভাইবের মত।'

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত