আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার সৈকতে হাঙ্গরের হামলায় আহত এক

ক্যালিফোর্নিয়ার সৈকতে হাঙ্গরের হামলায় আহত এক

ছবি: এলএবাংলাটাইমস

সান মাতেও কাউন্টির সমুদ্রতীরে ৩৯ বছরের এক ব্যক্তি ম হাঙ্গরের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।

গ্রেট ওয়েল কোভ স্টেইট বিচে হাঙ্গর হামলার পর সৈকতটি আপাতত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

সান মাতেও কাউন্টি ফায়ার ডিসট্রিক্ট চিফ ব্রায়ান হ্যাম বলেন, ‘আহত ব্যক্তিটিকে একটি ছোট গ্রেট ওয়াইট হাঙ্গর হামলা করে। আহত ব্যক্তি পরে নিকটবর্তী মানুষের সাহায্যে সাঁতার কেটে ডাঙ্গায় পৌছান'।

হাঙ্গরটি এই ব্যক্তির পায়ের পিছনের অংশে কামড় বসিয়েছে বলে জানান হ্যাম। এতে প্রায় ৪৭৪ মিলি রক্ত হারান আহত ব্যক্তি।

উদ্ধারকার্যটি অনেক জটিল ছিলো। কুয়াশা থাকার কারণে রেসকিউ হেলিকপ্টার মাটিতে নামতে পারেনি। আহত ব্যক্তিকে দমকল কর্মীরা সিঁড়ি দিয়ে হাইওয়ে-১ এ নিয়ে যায়। সেখান থেকে আহত ব্যক্তিকে জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সান মাতেও কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট ধারণা করছে , হাঙ্গরটি ৬-৮ ফুট লম্বা হতে পারে।

হ্যাম বলেন, সার্ফার হাঙ্গরটিকে দেখতে পেয়েছিলো, এই কারণে সে বলতে পেরেছে যে হাঙ্গরটি অল্পবয়স্ক ছিলো।

হামলার খবর শুনে অনেকেই ভয়ে পানিতে নামেনি।

স্যাক্রোমেন্টোর বাসিন্দা মারসেল ম্যাডিসন বলেন, 'হ্যাঁ, এটি আসলেই ভীতিকর। আমি জানি একটি হাঙ্গর কি করতে পারে'।

কর্তৃপক্ষ জানায়, হাঙ্গরের হামলা খুব দূর্লভ ঘটনা। তবুও তারা সান মাতেও কাউন্টিতে এই সপ্তাহান্তে  সমুদ্রে ঘুরতে যাওয়া সকলকে সর্তক থাকতে বলেছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত