আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

'চলন্ত' বিমান থেকে লাফ দিয়ে আহত যাত্রী!

'চলন্ত' বিমান থেকে লাফ দিয়ে আহত যাত্রী!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান থেকে লাফিয়ে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সল্ট লেক সিটিতে যাত্রার উদ্দেশ্যে রানওয়েতে মৃদু গতিতে চলছিল। এমন সময় এই ব্যক্তি ইমার্জেন্সি দরজা খুলে লাগিয়ে পরে।

লস এঞ্জেলেস এয়ারপোর্ট পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাতটার দিকে স্কাইওয়েট এয়ারলাইন্সের ইউনাইটেড এক্সপ্রেস ফ্লাইটের বিমান সল্ট লেক সিটির উদ্দেশ্যে যাত্রীসহ রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো। এমন সময় একজন পুরুষ যাত্রী চলন্ত অবস্থায় বিমানের ইমার্জেন্সি এক্সিট খুলে লাফ দিয়ে নিচে পরে আহত হয়।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর মুখপাত্র লাওরা এমিলিয়ার বলেন, সর্বপ্রথম একজন ক্রু বিষয়টি টের পায়৷ ওই ব্যক্তিটি আসন ছেড়ে ককপিটের দিকে এগিয়ে যেয়ে সেখানের ইমার্জেন্সি দরজা খুলে লাফিয়ে পরে।

লস এঞ্জেলেস এয়ারপোর্ট পুলিশ ও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পোঁছে ওই যাত্রীকে আহত অবস্থায় নিজেদের জিম্মায় নেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় অন্য কোনো যাত্রী আহত হোননি বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ। পরে বিমানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে।

এই ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় এফবিআই ঘটনার তদন্ত করে দেখছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত