আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে আতশবাজি বিস্ফোরণ, আহত ১৭

লস এঞ্জেলেসে আতশবাজি বিস্ফোরণ, আহত ১৭

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের দক্ষিণে একটি বাড়ি থেকে মজুদ অবৈধ আতশবাজি উদ্ধার করার পর বিস্ফোরণ করে ধংস করতে যেয়ে আহত হয়েছেন ১৭ জন।

আহতদের মধ্যে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এর নয়জন সদস্য রয়েছে। আতহ সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বুধবার (৩০ জুলাই) আতশবাজি বিস্ফোরণ হয়ে আশেপাশের গাড়ি এবং আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে ১৭ জন আহত হয়েছেন।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে একটি বোম্ব স্কোয়াড ট্রাক পুরোপুরি বিনষ্ট হয়েছে। একই সাথে ঘটনাস্থলে উপস্থিত বাসিন্দারা আহত হয়েছেন।

আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। আহত বাসিন্দাদের মধ্যে নয়জন লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সদস্য, একজন এটিএফ অফিসার ও ছয়জন সাধারণ নাগরিক রয়েছেন। আহত অপরকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি।

বিস্ফোরণে আরো বেশ কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছ। এগুলো ধসে পরতে পারে কী না- তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে একটি বাড়ি থেকে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট পাঁচ হাজার পাউন্ড আতশবাজি উদ্ধার করে।

আতশবাজি থেকে কোনো দুর্ঘটনার সূত্রপাত হলে মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি ভবনের ক্ষতি হতো বলে জানায় কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত