আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অবৈধ আতশবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে লস এঞ্জেলেস

অবৈধ আতশবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে লস এঞ্জেলেস

ছবি: এলএবাংলাটাইমস

'ফোর্থ অফ জুলাইকে' সামনে রেখে লস এঞ্জেলস কাউন্টি জুড়ে চলছে আতশবাজি নিয়ে সর্তকতার কার্যক্রম। কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট সাধারণ জনগণকে আতশবাজি ফুটাতে নিরুৎসাহিত করছে।

লস এঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আতশবাজির বিপদজনকতা বুঝানোর জন্য আতশবাজি ফাটিয়ে দেখায়। একটু অসাবধানতায় তথাকথিত নিরাপদ আতশবাজিও ঘটাতে পারে ভয়ানক আগুন ও ক্ষতি।

লস এঞ্জেলস কাউন্টি সুপারভাইজার হিলডা সলিস বলেন, ‘তথাকথিত নিরাপদ আতশবাজিগুলো লস এঞ্জেলস কাউন্টির বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ।‘

দমকল কর্মীরা সতর্কবার্তা প্রচার করছে, অত্যধিক শুষ্ক আবহাওয়া ও অতিরিক্ত তাপদাহের কারণে আতসবাজি থেকে ভয়াবহ ও অনিয়ন্ত্রিত দাবানল তৈরি হতে পারে।

লস এঞ্জলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট লে. অ্যান্থনি ইস্টার বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থা ও ফায়ার ডিপার্টমেন্ট একত্রে কাজ করবে। অবৈধভাবে আতশবাজি ফুটাতে গিয়ে ধরা খেলে আপনাকে এক হাজার ডলার জরিমানা হিসেবে গুনতে হবে। শেরিফস ডিপার্টমেন্ট জানিয়েছে যে, তারা আইনভঙ্গকারীদের ধরার জন্য কঠোরভাবে টহল দিবে'।

আতশবাজি শুধুমাত্র সম্পদের ক্ষতি করে না। এর পাশাপাশি আতশবাজির মাধ্যমে মানুষ মারাত্মক আহত হতে পারে। এমনকি, মৃত্যুও ঘটতে পারে।

গত বছর মহামারীর কারণে ফোর্থ অফ জুলাইয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। তারপরেও আতশবাজির কারণে হতাহতের  অনেক অভিযোগ ও খবর পাওয়া যা।

ফায়ার চিফ জানান যে তথাকথিত নিরাপদ আতশবাজির মাধ্যমে বড়দের পাশাপাশি বাচ্চারাও আহত হয়েছে। এরকম হাজারো ঘটনা সারাদেশজুড়ে লক্ষ্য করা যায়।

লস এঞ্জেলস কাউন্টি ফায়ার চিফ ডেরেল অসবি সাধারণ জনগণকে ফোর্থ অফ জুলাই নিরাপদভাবে উদযাপনের জন্য  পেশাদার আতসবাজি প্রদর্শনীতে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

সান ফার্ননান্দো ভ্যালিতে এলএপিডি গান বাইব্যাক প্রোগামের মত আতশবাজি বাইব্যাক প্রোগাম চালু করেছে। এটি অবৈধ আতশবাজি কমানোর একটি প্রচেষ্টা হিসেবে কাজ করছে।


এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত