আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটা

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র তাদের দেশীয় পাসপোর্টে তৃতীয় লিঙ্গ কোটা বা অপশন অন্তর্ভুক্তি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দিয়ে জানান, অপশনটি যোগ করতে সময় লাগবে। এটি একটি জটিল প্রক্রিয়া।

এছাড়া পুরুষ বা স্ত্রী লিঙ্গ বাছাই করার ক্ষেত্রে একটি নিয়ম পরিবর্তন হয়েছে। ইতোপূর্বে লিঙ্গ বাছাই করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ও মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হতো। এখন এটির প্রয়োজন হবে না।

অ্যান্টনি ব্লিনকেন জানান, স্টেট ডিপার্টমেন্ট সকল পাসপোর্টধারীকে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অন্য সকল এজেন্সির সাথে নিবিড়ভাবে কাজ করছে৷

ব্লিনকেন বুধবার (৩০ জুলাই) বিবৃতিতে জানান, এই পদক্ষেপের মাধ্যমে এলজিবিটিকউএলপ্লাস দলের মানুষেরা অগ্রসর হওয়ার সুযোগ পাবেন।

বাইডেন প্রশাসন এলজিবিটি কমিউনিটির মানুষদের উন্নতির জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী এই কমিউনিটির গ্রহণযোগ্যতা বাড়াতে বিশেষ দূত নিয়োগ দিয়েছে।

এছাড়া রূপান্তরিত লিঙ্গের প্রবীণদের এখন থেকে হেলথ কেয়ার কভারেজের আওতায় জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স (ভিএ) সেক্রেটারি ডেনিস ম্যাকডনোঘ ফ্লোরিডার প্রাইড ইভেন্টে এই পরিবর্তনের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার কভারেজে প্রথমবারের মতো জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ থাকছে। এর আগে এতোদিন শুধুমাত্র হরমোনাল থেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হতো।

ফ্লোরিডার প্রাইড ইভেন্টে ডেনিস ম্যাকডনোঘ জানান, এখন থেকে পরিপূর্ণ প্রসেসের জন্য ভিএ পাশে থাকবে।

জেন্ডার কনফার্মেশন সার্জারি একটি জটিল প্রক্রিয়া। এটিকে সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারিও বলা হয়। এটি একটি ব্যক্তির অ্যানাটমি পরিবর্তন করে জেন্ডার আইডেন্টিটির সাথে একীভূত করতে হয়।

ডেনিস বলেন, 'এর মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের মানুষদের প্রতি বৈষম্যের ইতি ঘটবে। আসন্ন গ্রীষ্ম কাল থেকে এই সার্জারিগুলোর প্রক্রিয়া শুরু হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত