আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মধ্য মার্চের পর আবারো সর্বোচ্চ করোনা আক্রান্ত লস এঞ্জেলেসে

মধ্য মার্চের পর আবারো সর্বোচ্চ করোনা আক্রান্ত লস এঞ্জেলেসে

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য মার্চের পর বৃহস্পতিবার (১ জুন) লস এঞ্জেলেস কাউন্টিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হলো।

গত ১৫ জুন লস এঞ্জেলেস কাউন্টিতে মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেওয়ার পর থেকেই করোনার হার আশঙ্কাজনক হারে বাড়ছে।

লস এঞ্জেলেস কাউন্টিতে বৃহস্পতিবার ৫০৬ জন বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়। সংখ্যাটি গত ১৫ জুন করোনা শনাক্তের দ্বিগুণ।

বৃহস্পতিবার কাউন্টিতে টেস্ট পজিটিভিটি রেট শতকরা ১ দশমিক ২ শতাংশ ছিলো। এটি গত ১২ জুনের টেস্ট পজিটিভিটি রেটের তিনগুণ। গত শুক্রবারেও টেস্ট পজিটিভিটি রেট ছিলো ০ দশমিক ৮ শতাংশ ।

কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরার বলেন ‘করোনায় আক্রান্ত হওয়ার ও করোনা সম্পর্কিত মৃত্যুর হার কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো সম্প্রদায়ের মধ্যে বেশি বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে উক্ত সম্পদ্রায়গুলোতে ভ্যাকসিন নেওয়ার হার কম হওয়াকে দায়ী করা যায়।‘  

১৮ থেকে ৪৯ বয়সীরা উদ্বেগের বিষয় হিসেবে দাঁড়াচ্ছে। কিন্তু বারবারা কনিষ্ঠ বাসিন্দাদের নিয়ে আশাবাদী। 

ফেরারা জানান যে কাউন্টি পরিপূর্ণ ভ্যাকসিন নেওয়ার পরে করোনা আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের সংখ্যা নির্ণয় করছে। তিনি জানান যে ৪ মিলিয়ন করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ২০০০ মানুষ পরিপূর্ণভাবে ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হয়েছে। ফেরার বলেন যে এতে ভ্যাকসিনের কার্যকরিতা প্রমাণিত হয়।

তিনি আরো জানান যে সম্ভাবনা কম হলেও, পরিপূর্ণভাবে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে। তিনি এজন্য সবাই মাস্ক পড়ার পরামর্শ দেন।

এখনো জানা যায় নি যে বর্তমান কাউন্টি জুড়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঠিক কতজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। ফেরার জানান যে কাউন্টিতে অবস্থানকারী ১২৩ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০জন পরিপূর্ণরুপে ভ্যাকসিন নিয়েছে।

তিনি বলেন ‘এই অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট সর্ম্পকে আরো জানা বাকি। গবেষণায় ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই ভ্যারিয়েন্টটি আরো বেশি মৃত্যু ঘটাতে পারে।‘

ফেরার আরো বলেন ‘পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটিও দেখা গিয়েছে যে, ভ্যাকসিন দ্বারা এটি আটকানো সম্ভব।‘

জনগণকে ভ্যাকসিন নেওয়ার জন্য আরো উৎসাহিত করার জন্য কাউন্টি প্রণোদনা প্রদান অব্যাহত রাখছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে যারা কাউন্টি পরিচালিত ভ্যাক্সিনেশন দুইটি সাইট যথা: লস এঞ্জেলস শহর ও সেন্ট জনস ওয়েল চাইল্ড ও ফ্যামিলি সেন্টারে ভ্যাকসিন গ্রহণ করবে, তারা যেকোনো একটি পর্যটন স্থানের টিকিট পাবে। পর্যটন স্থানগুলো হল:

 হান্টিংটন লাইব্রেরি, ডেস্কানো গার্ডেন্স, কাউন্টি আর্বোট্ম ও সাউথ কোস্ট বোটানিক গার্ডেন।

উল্লেখ যে, এদের মধ্যে শুধুমাত্র হান্টিংটন লাইব্রেরির সদস্যপত্র ১ বছর ধরে বহাল থাকবে। বাকিগুলো শুধুমাত্র একদিনের জন্য প্রযোজ্য।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত