আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ২০২০ সালে বৈধ হ্যান্ডগান বিক্রির রেকর্ড হয়েছে। এছাড়া লং গান বিক্রি ২০১৬ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে৷

বৃহস্পতিবার (১ জুলাই) স্টেট অ্যাটর্নি রব বন্টা এই তথ্য প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র জানিয়েছে, ২০১৯ সালের থেকে ২০২০ সালে হ্যান্ডগান বিক্রি বেড়েছে ৬৫ দশমিক ৫ শতাংশ। ২০১৯ সালে হ্যান্ডগান বিক্রি হয় ৪ লাখ ১৪ হাজার ৭০৫টি। অপরদিকে ২০২০ সালে বিক্রি বেড়ে হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৪৩৫টি।

সূত্র আরো জানায়, ২০১৯ সালের থেকে ২০২০ সালে লং গান বিক্রি বাড়ে ৪৫ দশমিক ৯ শতাংশ৷ ২০১৯ সালে লং গান বিক্রি হয় ৩ লাখ ২৯ হাজার ৩১১টি আর ২০২০ সালে বিক্রি বেড়ে হয় ৪ লাখ ৮০ হাজার ৪০১টি।

এদিকে দিন দুয়েক আগে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে ক্যালিফোর্নিয়া রাজ্যে খুন বেড়েছে ৩১ শতাংশ।

প্রতিবেদনে আরো দেখা গেছে, খুন হওয়া ব্যক্তিদের এক তৃতীয়াংশ ব্যক্তিই কৃষ্ণাঙ্গ। এর ফলে বর্ণবাদ সংশ্লিষ্ট অপরাধ বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে রাজ্যে ২ হাজার ২০২টি খুনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে খুনের হার ছিলো ১ হাজার ৬৭৯টি। খুনের হার প্রতি এক লাখে চার দশমিক দুই থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২০০৭ সালে সর্বশেষ সর্বোচ্চ ২ হাজার ২৫৮টি খুনের ঘটনা ঘটে। ২০০৮ সালের পর থেকেই খুন সংক্রান্ত অপরাধের হার বাড়ছে।

খুন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ শতাংশ কৃষ্ণাঙ্গ, ৪৫ শতাংশ ব্যক্তি হিস্প্যানিক ও বাকি ১৬ শতাংশ ব্যক্তি ককেশীয় সম্প্রদায়ের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত