আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে এক ডলারে মিলছে রাইড শেয়ারিং সেবা

লস এঞ্জেলেসে এক ডলারে মিলছে রাইড শেয়ারিং সেবা

ছবি: এলএবাংলাটাইমস

দ্য লস এঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য এক ডলারে অন-ডিমান্ড রাইড-শেয়ার সার্ভিস চালু করেছে। মেট্রো মাইক্রো প্রোগ্রামের আওতায় এই সেবাটি নিয়ে এসেছে সংস্থাটি।

রাইড-শেয়ারিং সার্ভিস হলেও গতানুগতিক উবার ও লিফটের সেবার সাথে এর কিছু পার্থক্য রয়েছে।

মেট্রো মুখপাত্র ব্রায়ান হ্যাস জানান, 'মেট্রো মাইক্রো এবং অন্যান্য রাইড শেয়ারিং সার্ভিসের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে'।

তিনি বলেন, 'এই সেবা নিতে স্মার্টফোনের প্রয়োজন হবে না। নির্দিষ্ট ঘণ্টায় এই সেবার আওতায় বাহন ছেড়ে যাবে এবং সেই অনুযায়ী ফোনে শিডিউল দিয়ে রাখতে হবে। একই সাথে, একই বাহনে অন্তত ১০ জনের বেশি যাত্রী থাকবেন। নির্দিষ্ট কিছু স্থান থেকেই এই বাহনগুলো মিলবে। আর এই সেবা নিতে সাকূল্যে খরচ হবে মাত্র ১ ডলার'।  

আগামী ছয়মাসের জন্য এই সেবাটির খরচ পরবে মাত্র ১ ডলার। এর সেবা গ্রহীতারা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ট্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বাহনের চার্জ পরিশোধ করতে পারবে৷ তবে কোনো ক্যাশ অর্থ গ্রহণ করা হবে না। সেই সাথে এই সেবার প্রথম দুই রাইড সম্পূর্ণ ফ্রি।

ব্রায়ান জানান, আগামী বছর থেকে এই সেবার খরচ সর্বোচ্চ আড়াই ডলারে উন্নীত হতে পারে। তবে প্রথম ছয়মাস এটির খরচ ধার্য করা হয়েছে ১ ডলার।

লস এঞ্জেলেস কাউন্টির অন্যান্য রাইড-শেয়ারিং সার্ভিসের থেকে মেট্রো মাইক্রো'র খরচ অনেক কম ও এটি আরো নিরাপদ বলে মন্তব্য করেন ব্রায়ান।

করোনা মহামারি থাকায় প্রতিটি বাহনে সর্বোচ্চ ১০ জন বহন করা হবে এবং চালকসহ সকল যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে৷

এই সার্ভিসের সময়সূচি ও লোকেশনগুলো হলো-

Watts/Willowbrook: Monday-Sunday, 5 a.m.-11 p.m.

LAX/Inglewood: Monday-Friday, 5 a.m.-10 a.m. and 2 p.m.-7 p.m.

Compton/Artesia: Monday-Sunday, 9 a.m.-9 p.m. 

North Hollywood/Burbank: Monday-Sunday, 10 a.m.-10 p.m.

El Monte: Monday-Friday, 9 a.m.-9 p.m., Saturday-Sunday, 10 a.m.-10 p.m.

Highland Park/Eagle Rock/Glendale: Monday-Sunday, 5:30 a.m.-9:30 p.m.

Altadena/Pasadena/Sierra Madre: Monday-Sunday, 5:30 a.m.-9:30 p.m.


আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে স্যান ফ্রান্সিসকো ভ্যালিতেও এই সেবাটি শুরু হবে বলে জানান ব্রায়ান হ্যাস।

কীভাবে শিডিউল বুক করা যাবে?

স্মার্টফোন ব্যবহারকারীরা মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে পারবে।

অ্যাপলের জন্য-
https://apps.apple.com/us/app/id1525233568

অ্যান্ড্রোয়েডের জন্য-

https://play.google.com/store/apps/details?id=com.rideco.mtp

এছাড়া অনলাইনে বুকিং দিতে ব্রাউজ করুন-

https://book.metro-micro.net/#/

এছাড়া সরাসরি ফোন করতে পারবেন-

(323) GO-METRO বা (323) 466-3876 এই নাম্বারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত