আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ২০০০ পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ

লস এঞ্জেলেসে ২০০০ পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ডাউনটাউন থেকে দুই হাজার পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ করা হয়েছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১ জুলাই) অভিযানটি পরিচালনা করে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)।

এলএপিডির মুখপাত্র অফিসার উইলিয়াম কুপার জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ফায়ার লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট পুলিশের সাথে যোগাযোগ করে। তারা পুলিশ বিভাগকে কোহলার স্ট্রিটের ৭০০ ব্লকে উপস্থিত হয়ে অভিযান চালানোর অনুরোধ করে।

অফিসাররা সেখানে উপস্থিত হয়ে একটি ৬০ ফুটের শিপিং কন্টেইনার দেখতে পান। কন্টেইনারটি অবৈধ আতশবাজি দিয়ে পূর্ণ ছিলো। কন্টেইনারটি থেকে প্রায় দুই হাজার পাউন্ড আতশবাজি জব্দ করা হয়।

পরবর্তীতে একটি বোম্ব স্কোয়াড আতশবাজিগুলো একটি ট্রাকের সাহায্যে একটি অনুমোদিত স্টোরেজ ফ্যাসিলিটিতে নিয়ে জমা রাখে।

এলপিডি একটি টুইটে বলে, 'এই আতশবাজিগুলো ঠিকমত সংরক্ষণ না করলে তা ভয়ানক পরিণতিও হতে পারে'।

অভিযানটি পরিচালনার একদিন আগে দক্ষিণ লস এঞ্জেলসে একটি বিস্ফোরণে ১৭ জন ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণটির ফলে ওই স্থানের আশেপাশের কিছু বাড়ি ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ শহরই সকল প্রকারের আতশবাজিকে অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে লস এঞ্জেলস শহরও অন্তর্ভুক্ত। ইতিমধ্যে তীব্র তাপদাহের কারণে প্রশাসন দাবানলের আশঙ্কা করছে এবং অবৈধ আতশবাজি প্রায় সময়ই অগ্নিসংযোগ ঘটায়। তাই, প্রশাসন জনগণকে পেশাদার আতশবাজির অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানায়।

পুলিশ বাসিন্দাদেরকে সন্দেহজনক কার্যক্রম রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

যোগাযোগ: 877-275-5273

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত