আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এবার দেড় টন আতশবাজি জব্দ, আটক ৮

ক্যালিফোর্নিয়ায় এবার দেড় টন আতশবাজি জব্দ, আটক ৮

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইরউইন্ড্যাল থেকে ১ দশমিক ৫ টন অবৈধ আতশবাজি জব্দ করেছে পুলিশ। এই সময় অবৈধ আতশবাজি বিক্রি চেষ্টার অভিযোগে ৮ জন আটক হয়।

শনিবার (৩ জুলাই) ইরউইন্ড্যাল পুলিশ সূত্র জানায়, একটি ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইনে এসব আতশবাজি বিক্রি করা হচ্ছিল।

ইরউইন্ড্যাল পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট রুডি গ্যাটো বলেন, ৪ জুলাই স্বাধীনতা দিবসকে ঘিরে অবৈধ আতশবাজি বিক্রি বেড়ে যায় প্রতিবার। তাই এবার আগে থেকেই অবৈধ আতশবাজি এবং এই সংক্রান্ত ক্ষয়ক্ষতি এড়াতে অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্যাটো জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সোর্স এর সহায়তায় এসব অভিযান পরিচালনা করা হয়। জুন থেকে এসব অভিযান শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলেছে৷

এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি উদ্ধারের পাশাপাশি এসব বিক্রি ও উৎপাদনের সাথে জড়িত অনেককে আটক করা হয়েছে।

গ্যাটো জানান, জব্দকৃত এসব আতশবাজি নিয়ম মেনে ধংস করা হয়েছে।

এর আগে লস এঞ্জেলেসের দক্ষিণে একটি বাড়ি থেকে মজুদ অবৈধ আতশবাজি উদ্ধার করার পর বিস্ফোরণ করে ধংস করতে যেয়ে ১৭ জন আহত হোন।

ক্যালিফোর্নিয়ার অধিকাংশ শহরেই সকল প্রকার আতশবাজিকে অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে লস এঞ্জেলস শহরও অন্তর্ভুক্ত। ইতোমধ্যে তীব্র তাপদাহের কারণে প্রশাসন দাবানলের আশঙ্কা করছে এবং অবৈধ আতশবাজি প্রায় সময়ই অগ্নিসংযোগ ঘটায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত