আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় এবার বাঘ-ভাল্লুককে করোনার টিকা প্রয়োগ

ক্যালিফোর্নিয়ায় এবার বাঘ-ভাল্লুককে করোনার টিকা প্রয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীদের করোনার টিকা দেওয়া হয়েছে। সপ্তাহের শুরুতেই চিড়িয়াখানাটিতে প্রাণীদের জন্য করোনা টিকা পাঠানো হয়েছিলো।

বৃহস্পতিবারে (১ জুলাই) চিড়িয়াখানার প্রাণীদের ওপর পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হয়।

প্রথম ধাপে  সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাণীদের টিকা দেওয়া হয়েছে। টিকাপ্রাপ্ত প্রাণীদের মধ্যে বাঘ, কালো ভাল্লুক, গ্রিজলী ভাল্লুক , পর্বত সিংহ ও ফেরেট রয়েছে।

অতি শীঘ্রই  শিম্পাঞ্জি, ফ্রুট ব্যাটস ও শূকরদের টিকা দেওয়া হবে।

পুরো দেশজুড়ে অবস্থিত চিড়িয়াখানাগুলোতে মোট ১১ হাজার টিকা বিতরণ করা হয়েছে। সব টিকাই জোটিস নামক কোম্পানি দান করেছে। সংস্থাটি পশু-পাখির জন্য টিকা তৈরি করে থাকে।

ইউএসডিএ প্রাণীদের ওপর পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ করার অনুমতি দিয়েছে। মানুষের টিকার মতো প্রাণীদের টিকাও দুই ডোজে দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত