আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শুকিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার জলাশয়, ৪১ কাউন্টিতে খরার শঙ্কা

শুকিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার জলাশয়, ৪১ কাউন্টিতে খরার শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলসের সান গ্যাব্রিয়েল জলাশয় উচ্চ তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে। পুরো রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পানির অভাব।

এই বছর ক্যালিফোর্নিয়াতে পূর্বের তুলনায় বৃষ্টি ও তুষারপাতের হার কম। এর পাশাপাশি গ্রীষ্মকালের শুষ্ক আবহাওয়ার কারণে রাজ্যের অনেকাংশেই খরাবস্থা দেখা গিয়েছে।

নভেম্বরের আগে প্রয়োজনীয় পরিমাণে বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই।

রাজ্যজুড়ে, অনেক লেক ও জলাশয়ে “বাথটব-রিং” দেখা যাচ্ছে। মূলত কোন জলাশয়ের পানির স্তর কমে গেলে, তাঁর চারপাশের পাথরগুলো একটি সাদা রিং তৈরি করে। এটিকেই “বাথটব রিং” বলে ।পাথরগুলো মূলত ক্যালসিয়াম কার্বনেট সহ ইত্যাদি খনিজ পদার্থের কারণে সাদা রং ধারণ করে। পানির স্তর যত কমে, ততোবেশি সাদা রিং দেখা যায়।

সান গ্যাব্রিয়েল জলাশয়ের ছবি দেখে আমরা আন্দাজ করতে পারি যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় খরা মারাত্মক রূপ নিতে পারে।

মে মাসে, গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যের ৪১টি কাউন্টি খরা মোকাবিলার জন্য জরুরী অবস্থা জারি করেছেন। উক্ত ৪১ কাউন্টিতে রাজ্যের ৩০ শতাংশ জনসংখ্যা বসবাস করে। গভর্নরের অফিস খরাবস্থার জন্য অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রাকে দায়ী করছে। এর পাশাপাশি তারা পর্বতের অতিশুষ্ক মাটিকেও দায়ী করছে। অতিশুষ্ক মাটিগুলো  পর্বতের চূড়ায় জমে থাকা পানি শুষে ফেলে। এতে পানি স্বাভাবিকভাবে পর্বত থেকে জলাশয়ে পৌছাতে পারে না।

গভর্নরের অফিস একটি বিবৃতিতে বলে ‘এই বছরের এপ্রিল ও মে মাসে অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা দেখা গিয়েছে। এরকম উষ্ণ তাপমাত্রা পূর্বে দেখা যায়নি।‘

উত্তর ক্যালিফোর্নিয়ার বৃহৎ জলাশয়গুলো যথা- ফলসোম লেক, লেক অরোভাইল ও শাস্তা লেকের পানির স্তরও কমে যাচ্ছে। মূলত তুষারপাত ও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে।

উত্তর ক্যালিফোর্নিয়ার তেজন পাস থেকে লস এঞ্জেলেসে পানি সরবরাহ করা হয়। সান গ্যাব্রিয়েল জলাশয়ের পানি প্রধানত সান গ্যাব্রিয়াল ভ্যালিতে সরবরাহ করা হয়।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত