আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গাড়ির উপর গুলিবর্ষণ, মৃত ১ তরুণ

লস এঞ্জেলেসে গাড়ির উপর গুলিবর্ষণ, মৃত ১ তরুণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ভেনিসে গাড়ি থেকে অন্য আরেক গাড়ির উপর গুলিবর্ষণের ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। এই হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরেক তরুণী।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানায়, হামলার পর গাড়িটি কিছু দূরে যেয়ে বিধস্ত হয়।

এলএপিডির মুখপাত্র জানায়, সোমবার (৫ জুলাই) ভোররাত ২টা ৩০ মিনিটে ভেনিস রেসিডেন্সিয়াল স্ট্রিটের সিক্সথ অ্যান্ড ব্রুকস অ্যাভিনিউতে বন্দুক হামলার ঘটনাটি ঘটে।

তদন্তকারী দল জানায়, হামলাকারী পিছন থেকে গাড়ি চালিয়ে এসে হামলার শিকার গাড়ির তরুণ ও তরুণীর উপর গুলি চালায়। এতে দুইজনের শরীরে গুলিবিদ্ধ হয়।

পুলিশ জানিয়েছে, লিংকন বোলেভার্ড এবং রোজ কোর্টের কাছে একটি আবাসিক বাড়ির উঠানে যেয়ে গাড়িটি বিধস্ত হয়।

গাড়িতে ওই তরুণকে মৃত অবস্থায় পায় পুলিশ। আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই তরুণীর অবস্থা শঙ্কামুক্ত।

এখন পর্যন্ত হামলাকারী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হামলার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত