আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কৃষ্ণাঙ্গদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ

লস এঞ্জেলেসে কৃষ্ণাঙ্গদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের মধ্যে করোনার সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মে এবং জুন মাসের মধ্যবর্তী দুই সপ্তাহজুড়ে কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের হাসপাতালে ভর্তির হার বেড়েছে ১১ শতাংশ। শ্বেতাঙ্গ বাসিন্দাদের হাসপাতালে ভর্তির হার আগের থেকে কমেছে ৩৭ শতাংশ। এছাড়া ল্যাটিনো বাসিন্দাদের হাসপাতালে ভর্তির হার কমেছে ২৯ শতাংশ এবং এশিয়ান আমেরিকানদের হার কমেছে ১২ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) করোনা সংক্রান্ত ব্রিফিং-এ লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের এই তথ্য জানিয়ে বলেন, 'এটি একটি উদ্বেগজনক বিষয়'।

জরিপে দেখা গেছে, অন্যান্য কমিউনিটির থেকে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো কমিউনিটির বাসিন্দাদের টিকা গ্রহণের হার কম।

এর আগে লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের চিকিৎসক ড. মুন্টু ডেভিস বলেন, 'আমরা ধারণা করছি কৃষ্ণাঙ্গদের মধ্যে টিকা নেয়ার হার কম থাকায় সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বাড়ছে'।

তবে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও এখনো মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে থাকায় আশাবাদী স্বাস্থ্য কর্মকর্তারা৷

ড. বারবারা ফেরের বলেন, 'বয়স্ক বাসিন্দাদের মধ্যে টিকা দেওয়ার হার অনেক বেশি। আমরা আশাবাদী সাম্প্রতিক সংক্রমণ ও হাসপাতালে ভর্তি বাড়লেও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে'।

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর ফলে ক্যালিফোর্নিয়ার ডমিনেন্ট স্ট্রেইন অথবা প্রধান সংক্রামক হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

মূলত যারা টিকা গ্রহণ করেননি, তাদের জন্য বেশ শঙ্কার কারণ এই ডেল্টা ভ্যারিয়েন্ট৷ এটি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে আরো দ্রুত এবং সহজে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, জুন মাসের বিশ্লেষণে দেখা গেছে করোনায় মোট আক্রান্ত রোগীর ৩৫ দশমিক ৬ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব রয়েছে।

এর আগে মে মাসে মাত্র ৫ দশমিক ৬ শতাংশ রোগীর দেহে এই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। তখন এটি ক্যালিফোর্নিয়ার চতুর্থ প্রধান সংক্রামক ছিল।

যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের থেকেও ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়িয়ে গেছে। জুনে ৩৪ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর দেহে আলফা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এর আগে এপ্রিল ও মে মাসে প্রধান সংক্রামক ছিল আলফা।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্মকর্তারা ইতোমধ্যে বাসিন্দাদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলছেন, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহীতারাও ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।

ইতোমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়ানো বন্ধ করতে ইনডোর প্লেসেও মাস্ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত রাজ্য সরকার অথবা ফেডারেল সরকারও এই নিয়ম চালু করেনি৷

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'মূলত যারা করোনা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত