আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেকর্ড তাপমাত্রায় ওষ্ঠাগত ক্যালিফোর্নিয়াবাসীর প্রাণ!

রেকর্ড তাপমাত্রায় ওষ্ঠাগত ক্যালিফোর্নিয়াবাসীর প্রাণ!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে তীব্র তাবদাহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নেভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তাপমাত্রা অসহনীয় রূপ নিয়েছে।

ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। নর্থ আমেরিকায় গত সপ্তাহে ছড়ি ঘুরানোর পর এবার পশ্চিমাঞ্চল তীব্র গরমের মুখোমুখি হচ্ছে।

শুক্রবার (৯ জুলাই) ক্যালিফোর্নিয়া রাজ্যে রেকর্ড ৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। সপ্তাহজুড়ে এমন তাপমাত্রা অব্যাহত থাকবে।

তীব্র তাপদাহের ফলে যুক্তরাষ্ট্রের লাখ-লাখ বাসিন্দা 'এক্সেসিভ হিট' সতর্কবার্তার আয়ত্ত্বে রয়েছে। এছাড়া দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস বাসিন্দাদের পানি পান করতে ও শীতল স্থানে থাকতে পরামর্শ দিয়েছে।

ডেথ ভ্যালিতে শুক্রবারের তাপমাত্রা আগের রেকর্ড তাপমাত্রার সমান ছুঁয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত পৃথিবীতে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

তীব্র গরমের কারণে বেশ কয়েকস্থানে দাবানলের সৃষ্টি হয়েছে। দমকলকর্মীরা আগুন মাটিতে ছড়িয়ে যাওয়ার আগেই সেটি নিভাতে কাজ করে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে নর্থ নেভাদা রাজ্যে দাবানলের সূত্রপাত হওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়। সিয়েরা নেভাদা ফরেস্টে বজ্রপাতের কারণে এই দাবানলের সূত্রপাত হয়েছে।

আবহাওয়াবিদেরা জানান, লাস ভেগাসে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ দশমিক ২ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। যা আরো বাড়তেও পারে।

এছাড়া ওরেগন, ইডাহোসহ বিভিন্ন স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। এসব আগুনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকায় বাসিন্দাদের বিদ্যুৎ অপচয় রোধ করতে পরামর্শ দেওয়া হয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত