আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে শপিংমলে প্রকাশ্যে ডাকাতি, পুলিশি অভিযান অব্যাহত

লস এঞ্জেলেসে শপিংমলে প্রকাশ্যে ডাকাতি, পুলিশি অভিযান অব্যাহত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বেভারলি সেন্টারের একটি শপিং মলে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির সাথে জড়িত ছয়জনকে আটকের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে লা সিনেগা বোলেভার্ডের কাছে মেলরোস প্লেসের ৮৪০০ ব্লকের একটি শপিংমলে এই ডাকাতির ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, চারজন নারী ও দুইজন পুরুষ বিলাসবহুল কাপড়ের দোকানে ঢুকে তাক থেকে নগদ অর্থ নিয়ে চলে যায়।

মুখপাত্র জানান, দোকানের কর্মীরা বাঁধা দেওয়ার পর অস্ত্রের মুখে তাদের অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নগদ ক্যাশের পাশাপাশি দামি ব্যাগ ও পার্স এবং হাজার হাজার ডলারের অন্যান্য সামগ্রি নিয়ে পালিয়ে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অপরাধীরা ডাকাতির পর ধূসর রঙের একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ডাকাতিতে অংশ নেওয়া সবাই যুবক যুবতী। ছেলে দুইজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ও মেয়ে তিনজনের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।

ডাকাতির বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে উইলশায়ার ডিভিশন রোবারি ডিপার্টমেন্টের গোয়েন্দা মেলোনির নাম্বারে 213-922-8216 যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত