আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রাণী থেকে মানুষের মাঝে করোনা ছড়ায়? গবেষণায় ব্যস্ত বিজ্ঞানীরা

প্রাণী থেকে মানুষের মাঝে করোনা ছড়ায়? গবেষণায় ব্যস্ত বিজ্ঞানীরা

ছবি: এলএবাংলাটাইমস

বিজ্ঞানীরা করোনা ভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে আরো জানার চেষ্টা করছে। অনেকের ধারণা, বাদুড় কিংবা এক প্রজাতির প্যাঙ্গোলিন থেকে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। 

গবেষকরা ভবিষ্যতের মহামারী হুমকির সম্ভাব্য উৎস সনাক্ত করতে অন্যান্য প্রাণী এবং পরিবেশে করোনা ভাইরাসের উপস্থিতি নিয়ে গবেষণা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রাণীর মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে। চিড়িয়াখানায় থাকা প্রাণীদের মাঝে বাঘ ও গরিলার মধ্যে এ ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে। এর পাশাপাশি কুকুর ও বিড়ালের মত পোষা প্রাণীরাও করোনা আক্রান্ত হয়েছে।  

ওহাইও কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনের প্রফেসর ভ্যানেসা হেইল বলেন ‘আমরা জানি যে ভাইরাসটি এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে ছড়াতে পারে। এখন আমরা এটি জানতে চাই যে আরো কোন কোন প্রজাতির মধ্যে ভাইরাসটি অবস্থান করছে?’

হেইল ও অনুজীববিজ্ঞানীদের একটি টিম নিয়ে ‘ইস্কাউট’ নামক একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছে। প্রোগামটির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রাণীদের মাঝে  করোনা ভাইরাসের উপস্থিতি নির্ণয় করা। এর পাশাপাশি প্রাণীদের মাঝে ভাইরাসটির ভয়ংকর মিউটেশন ঘটেছে কিনা তা নির্ণয় করা।

হেইল বলেন ‘আমরা কাঠবিড়ালি, মিংক ও খরগোশের ওপর পরীক্ষা চালাচ্ছি। এর পাশাপাশি আমরা অন্যান্য ভেটেরিনারি ক্লিনিকের সাথে একবদ্ধ হয়ে ফেরেটসহ ইত্যাদি প্রাণীর ওপরেও পরীক্ষা চালাচ্ছি। এছাড়াও, কৃষিজ-মেলাগুলোতে থাকা শূকরদেরও আমরা পরীক্ষাধীন অবস্থায় রাখছি’

প্রফেসর হেইল জানান যে প্রাণীদের মাঝে করোনার ট্রান্সমিশনের হার খুবই কম। শুধুমাত্র ওটার ও উইজেলের মত মিংক শ্রেণীর প্রাণীর মধ্যেই করোনার ট্রান্সমিশনের হার বেশি। এদের থেকে অতি সহজেই করোনা ভাইরাস মানুষের মাঝে ছড়াতে পারে।

বিজ্ঞানীরা শহরের সুয়েজ সিস্টেমের  পানিকেও পরীক্ষা করছে। এর মাধ্যমে তারা সহজেই বুঝতে পারবে যে ভাইরাসের কোন স্ট্রেইনটি বর্তমানে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীদের মতে দীর্ঘমেয়াদী করোনা প্রতিরোধ ব্যবস্থার জন্য পরিবেশগত নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত