আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের হাসপাতালে ভর্তি করোনা রোগীদের কেউই টিকা নেয়নি

লস এঞ্জেলেসের হাসপাতালে ভর্তি করোনা রোগীদের কেউই টিকা নেয়নি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুত বাড়ছে। লস এঞ্জেলেস কাউন্টি ড. ক্রিস্টিয়ান ঘ্যালি জানান, কাউন্টি দ্বারা পরিচালিত হাসপাতালে বর্তমানে যারা করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন, তাদের কেউই টিকা গ্রহণ করেনি।

ড. ক্রিস্টিয়ান ঘ্যালি সংবাদ সম্মেলনে বলেন, 'এখন পর্যন্ত আমরা এমন কাউকে ভর্তি হতে দেখেনি যারা ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

রাজ্য ও কাউন্টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা টিকা গ্রহণ করেনি, ডেল্টা ভ্যারিয়েন্ট তাদের মধ্যে খুব সহজে ও দ্রুত সংক্রমিত হচ্ছে।

মঙ্গলবারসহ গত পাঁচদিন ধরে কাউন্টিতে এক হাজারের উপর বাসিন্দা দৈনিক করোনায় আক্রান্ত হচ্ছেন। গত মাস থেকে এই মাসে দৈনিক গড় শনাক্ত বেড়েছে ৫০০ শতাংশ।

সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ২৫৬ জন। মার্চের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকেরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের জন্য যারা টিকা গ্রহণ করেননি।

সোমবার এক বিবৃতিতে লস এঞ্জেলেস কাউন্টির ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'যারা আক্রান্ত হয়েছেন ও হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দা টিকা নেননি'।

কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৫৯ শতাংশ বাসিন্দা অন্তত টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। কিন্তু এখনো লাখ-লাখ বাসিন্দা যারা টিকা গ্রহণ করেনি, তারা ঝুঁকির মধ্যে রয়েছে৷

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত