আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আরেক ধাপ এগিয়ে গেল লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রজেক্ট

আরেক ধাপ এগিয়ে গেল লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রজেক্ট

‘লিটল বাংলাদেশ’ লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গর্বের নাম। লস এঞ্জেলেসে বাস করছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি। যারা চাকুরি, ব্যবসা, পড়াশোনা এবং নানাবিধ কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি যুক্ত হচ্ছেন আমেরিকার মূল ধারার রাজনীতিতেও। প্রবাসী কমিউনিটির অনেক চেষ্টার পর ২০১০ সালে লস এঞ্জেলেস সিটির একটি এলাকাকে ‘লিটল বাংলাদেশ’ নামে নামকরণ করে সিটি কর্তৃপক্ষ। এই এলাকায় প্রবাসী বাংলাদেশিরা বসবাসের পাশাপাশি এখানে গড়ে তুলেছেন বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান।

বছরখানেক আগে লিটল বাংলাদেশ এলাকার সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রণীত হয় ‘বিউটিফিকেশন প্রজেক্ট’। যার উদ্যোক্তা ছিলেন প্রবীণ প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট  ও লেখক কাজী মশহুরুল হুদা।

বিউটিফিকেশন প্রজেক্ট এর লিটল বাংলাদেশ সাইনের রেপলিকা প্রতিস্থাপন প্রজেক্ট বাস্তবায়নে স্পন্সর করে প্রবাসী কমিউনিটির সংগঠনগুলোর সম্মিলিত ফেডারেশন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’।


লিটল বাংলাদেশ এলাকায় স্থাপন করা হয়েছে 'লিটল বাংলাদেশ' সাইনের রেপলিকা'র দশটি সাইন।  থার্ড এন্ড আলেকজান্দ্রিয়া স্ট্রিট থেকে শুরু করে থার্ড এন্ড নিউ হ্যাম্পশায়ার স্ট্রিটের রাস্তার দুইপাশে এই সাইনগুলো স্থাপন করা হয়।

মঙ্গলবার ১৩ জুলাই ২০২১ এই রেপলিকা সাইনগুলো লাগানো হয়।

সরেজমিনে দেখা যায়, থার্ড স্ট্রিটের উপর দিয়ে দু’পাশে শোভা পাচ্ছে উক্ত সাইনগুলো। রাতের অন্ধকারে গাড়ির হেডলাইটে জ্বলজ্বল করে ওঠে ‘লিটল বাংলাদেশ’ লেখাগুলো।


বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী প্রজেক্ট বাস্তবায়নে ছিলেন। জানা যায়, উক্ত প্রকল্প বাস্তবায়নে ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার অথোরিটি, বোর্ড অফ স্ট্রিট লাইটিং, সিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স, ব্যুরো অব স্ট্রিট অ্যান্ড লাইটিং, উইলশায়ার কোরিয়ান নেইবারহুড কাউন্সিলস, মেয়র অফিস, কাউন্সিল অফিসসহ বিভিন্ন দপ্তরের অনুমতি  অনুমোদন নিতে হয়েছে।

বাফলা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাইনগুলো লাগাতে খরচ হয়েছে ১০ হাজার ডলার, সেই সাথে করা হয়েছে ২ মিলিয়ন ডলারের ইন্সুরেন্স৷ রেপলিকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাফলার।

‘লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রজেক্ট’-এর উদ্যোক্তা কাজী মাশহুরুল হুদা বলেন, লিটল বাংলাদেশ প্রজেক্ট নিয়ে আমাদের অনেক স্বপ্ন। অনেক কষ্টে আমরা এটি বাস্তবায়ন করেছি। এবার লিটল বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি এবং প্রবাসে বাংলাদেশকে আরও ভালোভাবে তুলে ধরার জন্য ‘বিউটিফিকেশন প্রজেক্ট’ হাতে নিই। এর মাধ্যমে লিটল বাংলাদেশ আরক ধাপ এগিয়ে গেল।


বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, বাফলা সব সময় কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় লিটল বাংলাদেশ বিউটি ফিকেশনের এই প্রজক্ট বাস্তবায়িত হয়েছে। এই সাইনগুলো এখানে আমাদের দেশের নামকে আরও দৃশ্যায়িত করে তুলবে বলে আমি আশাবাদী।

তিনি আরও জানান, বাফলা শিগগিরই কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।

শিপার চৌধুরী এসময় লিটল বাংলাদেশ বাস্তবায়ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা কাজ করেছেন সকল কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত