আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাফলা কেবিনেটের মেয়াদ বৃদ্ধি

বাফলা কেবিনেটের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)-এর বর্তমান কেনিটের মেয়াদ ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল ইসি (এক্সিকিউটিভ কমিটি) মিটিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

২০১৯-২১ সেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় চলে আসায় সংবিধান অনুযায়ী নতুন কেবিনেট নির্বাচনের জন্য তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পেন্ডামিকের কারণে ইসি কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নির্বাচন ছাড়াই আলোচনাক্রমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

নতুন করে এই কমিটির মেয়াদ বাড়ানোর সাথে সাথে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে।

বাফলার প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোরশেদ হায়দার এই কমিটি ঘোষণা করেন। সাথে ছিলেন বোর্ড অব ট্রাস্টি মেম্বার হাবিব আহমদ টিয়া।

বর্ধিত ও পরিবর্তিত কমিটিতে স্বপদে বহাল রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট শিপার চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান শাহীন, জেনারেল সেক্রেটারি পদে আঞ্জুমান আরা শিউলির স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট (অব.) জিয়া ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি থেকে ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন ফারুক হাওলাদার, নতুন অর্গানাইজিং সেক্রেটারি হয়েছেন খোরশেদ আলম রতন, কালচারাল সেক্রেটারি রোশনি আলম ও পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ স্বপদে রয়েছেন।

এই কমিটি আগামী ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

প্রেসিডেন্ট শিপার চৌধুরী জানান, পুনর্গঠিত কমিটির সবার মধ্যে মিটিংয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। আশা করি সবাইকে নিয়ে আগামী সকল কার্যক্রম ভালোভাবে সম্পাদন করতে পারব। করোনা মহামারীর কারণে গত বছর এবং চলতি বছর স্বাধীনতা দিবসের বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভল এবং অন্যান্য কোন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আগামীতে পরিস্থিতি ভালো হলে নিয়মিত কার্যক্রমগুলো বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসলী অনুযায়ী মনোনয়ন দাখিলের তারিখ ছিল ২০ জুন ২০২১, মনোনয়ন প্রত্যাহার ২৩ জুন, প্রার্থী তালিকা প্রকাশ ২৪ জুন এবং ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত