আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

লস এঞ্জেলেসে আটদিনের মধ্যে সপ্তমবার বাড়লো গ্যাসের মূল্য

লস এঞ্জেলেসে আটদিনের মধ্যে সপ্তমবার বাড়লো গ্যাসের মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলস কাউন্টিতে সেলফ-সার্ভ রেগুলার গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৩৫৪ ডলারে পৌঁছিয়েছে। এই নিয়ে বিগত আটদিনে গ্যাসোলিনের মূল্য মোট সাতবার বৃদ্ধি পেয়েছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোশিয়েশন ও ওয়েক প্রাইস ইনফরমেশন সার্ভিসহতে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, বিগত সাতদিনে গ্যাসোলিনের গড়মূল্য ১ দশমিক ৫ সেন্ট বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রবিবারে গ্যাসোলিনের মূল্য এক সেন্টের তিন দশমাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্যাসোলিনের মূল্য বিগত মাস হতে ১০ দশমিক ৪ সেন্ট ও বিগত বছর হতে ১ দশমিক ১২৯ ডলার বেশি।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত গ্যাসোলিনের মূল্য সর্বমোট ১ দশমিক ১৪ ডলার বৃদ্ধি পেয়েছে। এটি ২০১২ সালের ২৫ অক্টোবরের পর গ্যাসোলিনের সর্বোচ্চ মূল্য।

জেফেরি স্প্রিং বর্তমানে  দ্যা অটোমোবিল ক্লাব অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কর্পোরেট কমিনিউকেশন ম্যানেজার হিসেবে  দায়িত্ব পাওলন করছেন। তাঁর মতে, তেলের দাম ও গাড়ি চালিয়ে চলাফেরা করা মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড়মূল্য হ্রাস পেয়ে ৪ দশমিক ৩১৩ ডলারে নেমেছে। এই নিয়ে বিগত দুইদিন ধরে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। এর পূর্বে অরেঞ্জ কাউন্টিতে আটদিনে সাতবার গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পেয়েছিলো।

অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড়মূল্য বিগত সপ্তাহ থেকে ১ দশমিক ৪ সেন্ট, বিগত মাস থেকে ১১ সেন্ট ও বিগত বছরের থেকে ১ দশমিক ১৯৮ ডলার বৃদ্ধি পেয়েছে। এই বছরের শুরু থেকেই মূল্য ১ দশমিক ০৮ সেন্ট বৃদ্ধি পেয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত