আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা, দাবানলে দমকলকর্মীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা, দাবানলে দমকলকর্মীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানোর সময় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এতে সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার গভর্নর একথা জানান।

ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড জানায়, দাবানল নিয়ন্ত্রণে রাজ্যব্যাপী প্রায় আট হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে এ গার্ডকে আনা হয়।

এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর অ্যাডমন্ড ব্রাউন বলেন, ‘ক্যালিফোর্নিয়ার মারাত্বক খরা ও চরম উষ্ণ আবহাওয়া এ অঞ্চলকে একটি জ্বালানির বাক্সে পারিণত করেছে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘দমকল বাহিনীর আমাদের সাহসী কর্মীরা কাছে থেকে দাবানল নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা করছে এবং এক্ষেত্রে তাদের সাহায্য করতে যা যা করা প্রয়োজন আমরা তার সবকিছু করবো।’

দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মারা যাওয়া দমকলকর্মীর নাম ডেব রুহল। তিনি সাউথ ডাকোটার বাসিন্দা। অল্টারাসের উপকণ্ঠে মোডক ন্যাশনাল ফরেস্টে দাবানল নিয়ন্ত্রণের সময় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

পৃথক এক বিবৃতিতে ব্রাউন বলেন, ‘দমকলকর্মী রুহল তার আত্মত্যাগ ও সাহসিকতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের সঙ্গে আমরা তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি আমাদের আন্তরিক শোক জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে পরপর চার বছর ধরে চরম শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত