আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্যান দিয়েগো চিড়িয়াখানায় স্নো লেপার্ডের দেহে করোনার লক্ষণ

স্যান দিয়েগো চিড়িয়াখানায় স্নো লেপার্ডের দেহে করোনার লক্ষণ

ছবি: এলএবাংলাটাইমস

স্যান দিয়েগো চিড়িয়াখানার একটি স্নো লেপার্ডের মাঝে করোনার লক্ষণ দেখা গিয়েছে। শুক্রবার (২৩ জুলাই) চিড়িয়াখানার কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছে। যদি প্রাণীটি সত্যিই করোনা আক্রান্ত হয় তাহলে এক বছরের মধ্যে চিড়িয়াখানার দুইটি ভিন্ন প্রজাতি করোনা আক্রান্ত হবে। .

স্যান দিয়েগো জু নিউজ জানায়, প্রাণীটি কয়েকদিন ধরে ঠাণ্ডা-কাশিতে ভুগছিলো। পরবর্তীতে করোনা পরীক্ষার জন্য প্রাণীটির থেকে নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

প্রাথমিক ফলাফলের পর নমুনাগুলো ক্যালিফোর্নিয়া অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ফুড সেফটি ল্যাবরেটরি সিস্টেমে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়। ওখানেও ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নমুনাগুলোকে আরো পরীক্ষার জন্য  মার্কিন কৃষি বিভাগের জাতীয় ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রাণীটির মধ্যে অন্য কোন লক্ষণ দেখা যায়নি। বর্তমানে প্রাণীটি সুস্থ আছে।

প্রাণীটি একটি মেয়ে স্নো লেপার্ড ও দুইটি আমুর লেপার্ডের সাথে থাকতো। বর্তমানে বাকি প্রাণীদেরকে ডাক্তারদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রাণীটির বসবাসস্থলটি সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে।

চিড়িয়াখানাটির এক্সিকিউটিভ ডিরেক্টর ডোয়াইট স্কট বলেন ‘আমরা এখনো করোনার পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি। ইতোমধ্যে আমরা প্রাণীটির সাথে থাকা অন্যান্য লেপার্ডগুলোর পরিচর্যা শুরু করেছি।'

স্নো লেপার্ডটি কিভাবে করোনা আক্রান্ত হয়েছে তা এখনো জানা যায়নি। মহামারীটির শুরু থেকেই ভাইরাসটিকে আটকানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল। 

স্কট জানান যে কঠোর বিধি-নিষেধ থাকাসত্ত্বেও সংক্রমণটি ঘটেছে। এটি দ্বারা প্রমাণ হয় যে ভাইরাসটির সংক্রমণ আটকানো অনেক কঠিন।

জানুয়ারি মাসে সান ডিয়েগো চিড়িয়াখানার একদল গরিলা করোনা আক্রান্ত হয়েছিলো। গরিলাগুলো একটি বন্যপ্রাণী বিশেষজ্ঞের মাধ্যমে করোনা আক্রান্ত হয়। বর্তমানে সবগুলো গরিলা সুস্থ হয়ে গিয়েছে।

প্রাণীদের জন্য একটি করোনার টিকা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। চিড়িয়াখানাটির অন্যান্য প্রাণীদেরকে দ্রুততা ও দায়িত্বশীলতার সাথে টিকা দেয়া হচ্ছে।

সম্ভাব্য করোনারোগী স্নো লেপার্ডটিকে এখনো টিকা দেয়া হয়নি।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত