আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস বিমানবন্দর ঘেঁষা বাড়িগুলো সাউন্ডপ্রুফ করতে অনুদান ঘোষণা

লস এঞ্জেলেস বিমানবন্দর ঘেঁষা বাড়িগুলো সাউন্ডপ্রুফ করতে অনুদান ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস বিমানবন্দরের আশেপাশে অবস্থিত বাড়িগুলোকে সাউন্ডপ্রুফ করার জন্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুই কোটি ডলারের অনুদান ঘোষণা করেছে। অনুদানটি ব্যবহার করে লস এঞ্জেলস সহ অন্যান্য এলাকার ১ হাজার ৩০০টি বাড়িকে সাইন্ডপ্রুফ করা হবে। 

২ কোটি ডলারের অনুদান থেকে ৬০ লাখ ডলার  এল সেগুন্ডোর জন্য বরাদ্দ থাকবে। বাকি ৫০ লাখ ডলার ইঙ্গেলউড ও ৯০ লাখ ডলার ডেল এয়ার, এথেন্স, লেনোক্স সহ অন্যান্য অঞ্চলে ব্যয় করা হবে। এই অর্থ  ওই অঞ্চলের বাড়িগুলো সাইন্ডপ্রুফ করার পাশাপাশি এয়ার কন্ডিশনিং সিস্টেমের পিছনে ব্যয় করা হবে। 

লস এঞ্জেলস ওয়ার্ল্ড বিমানবন্দরের জনসংযোগ পরিচালক হিথ মন্টগোমারির জানান, শুধুমাত্র এফএএ অনুমোদিত শব্দ মানচিত্রের উপর ভিত্তি করে নন-সাউন্ডপ্রুফ বাড়িগুলি এই অনুদানের জন্য যোগ্য হিসেবে  বিবেচিত হবে। নন-সাউন্ডপ্রুফ বাড়িগুলোতে শব্দের উচ্চতার গড় ৬৫ ডেসিবেল বা তার অধিক হতে হবে।

যেসকল বাড়িগুলো যোগ্য হিসেবে বিবেচিত হবে, সেসকল বাড়িগুলোর মালিকদেরকে খরচ-বাবদ ৪০ হাজার ডলার  দেওয়া হবে।

এলএ কাউন্টির সুপারভাইজার হলি মিচেল বলেন, ‘লস এঞ্জেলেস এয়ারপোর্ট পৃথিবীর তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর। প্রতি মিনিটে এদিকে একটি প্লেন অবতরণ করে। আমরা অবশ্যই আমাদের অঞ্চলের এই শক্তিশালী আকর্ষণকে উদযাপন করব। কিন্তু পাশাপাশি আমাদের এটি খেয়াল রাখতে হবে যে বিমানবন্দরের কাছে অবস্থিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান এজন্য কমছে।‘

১৯৯৭ থেকে ২০১৪ পর্যন্ত চলা একটি সাউন্ডপ্রুফিং প্রোগ্রামে যোগ্য হিসেবে বিবেচিত সম্পত্তি মালিকদের শতকরা ৮৯ ভাগই নিজেদের বাড়ি সাউন্ডপ্রুফ করতে সম্মত হয়েছিলো।

ওই প্রোগ্রামের মাধ্যমে ইঙ্গেলউডের ৭ হাজারেরও বেশি বাড়ি সাউন্ডপ্রুফ করা হয়েছে। এরকমই একটি বাড়ির মালিক হচ্ছেন ৬৯ বছর বয়সী আসুনসিওন রেনোসো। এয়ারপোর্ট থেকে কিছু দূরেই অবস্থিত তার বাড়ি ১০ বছর পূর্বেই সাউন্ডপ্রুফ করা হয়েছে। তিনি জানান, সময়ের সাথে সাথে অনেকেই আওয়াজের সাথে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু সাউন্ডপ্রুফিং করার পর সে আরো আরামের সাথে বসবাস করতে পারছে।

২০১৯ সালের একটি বিশ্লেষণে দেখা গিয়েছে, ইঙ্গেলউডের মধ্যবিত্ত,একক পরিবারগুলোর মধ্যে অসমানভাবে অনুদান বণ্টন করা হয়েছিলো। কর্তৃপক্ষ জানায়, জটিল জোনিংয়ের কারণে এয়ারপোর্টের নিকটে অবস্থিত বাড়িগুলো উন্নতি করা কঠিন।

মেয়র জেমস বাটস বলেন যে  বিমানবন্দরের কাছাকাছি নিম্ন আয়ের এলাকাগুলো ভাড়ার সম্পত্তিতে পরিপূর্ণ।  এই সকল ভাড়ার সম্পত্তির বাড়িওয়ালারা সম্পত্তিগুলোতে সঠিক নিয়ম বজায় রাখে না। এর ফলে অনুদান পাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, সমস্যায় জর্জরিত সকল বাড়িগুলোকে সাউন্ডপ্রুফ করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত