আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় খরা: জলাশয় থেকে পানি তুলতে নিষেধাজ্ঞা

ক্যালিফোর্নিয়ায় খরা: জলাশয় থেকে পানি তুলতে নিষেধাজ্ঞা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যের পানি সম্পদ বিভাগ রাজ্যের প্রধান নদী ও ঝর্ণাগুলো থেকে পানি উত্তোলনকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। চলমান খরা মোকাবিলা করার জন্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এরকম সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়নি। গত বছরের খরাকে ইতিহাসের অন্যতম খারাপ খরা হিসেবে ধরা হয়। তখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম কঠোর পদক্ষেপ নেয়নি।

রাজ্যের পানি সম্পদ বিভাগ শুক্রবারে একটি জরুরী ঘোষণা জারি করে। ঘোষণাটিতে সান জোয়াকিন ও স্যাক্রামেন্টো নদী থেকে পানি উত্তোলন নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়। পাঁচ সদস্যবিশিষ্ট বোর্ডটি এখনো প্রস্তাবটি পাশ করার জন্য ভোট দেয়নি। আগস্ট মাসের ৩ তারিখে প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ করা হবে। পাশ হওয়ার ২ সপ্তাহ পর থেকে প্রস্তাবটি কার্যকর করা হবে। 

বোর্ডটির এক্সিকিউটিভ ডিরেক্টর আইলিন সোবেক জানান, প্রস্তাবটির মাধ্যমে খরার ভয়াবহতা বোঝা যায়। তিনি জানান যে সকলের চাহিদা পূরণ করার মতো অবস্থা এখন আর নেই।

তিনি বলেন ‘আমরা এই পদক্ষেপকে হাল্কা হিসেবে নিচ্ছি না। আমরা জানি, এই পদক্ষেপের কারণে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হবে। অবশ্যই খাওয়া ও অন্যান্য জৈবিক চাহিদার জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করা হবে।‘

তিনি আরো বলেন, ‘আমরা খাওয়ার পানির পাশাপাশি বিরল প্রজাতির মাছগুলোকেও রক্ষা করা চেষ্টা করছি।' রাজ্য কর্মকর্তারা ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে যে এই বছর চিনুক স্যালমন মাছের অধিকাংশই সাক্রামেন্টো নদীতে মারা যেতে পারে'।

মার্চ মাসের শুরু থেকেই রাজ্যের পানি সম্পদ বিভাগ কৃষকদেরকে পানি শুকিয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছিলো। মধ্য-জুনে আনুষ্ঠানিকভাবে পানি শূন্যতার নোটিশ পাঠানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে, শুক্রবারের প্রস্তাবটি তোলা হয়েছে।

শুক্রবারে প্রকাশিত প্রস্তাবে হাজার-হাজার কৃষকের কৃষিকাজ প্রভাবিত হবে যাদের অধিকাংশই নদী থেকে পানি তোলার আইনি অধিকার রাখে। বেশিরভাগ কৃষক যারা রাজ্য জল প্রকল্প বা ফেডারেল সেন্ট্রাল ভ্যালি প্রকল্পের উপর নির্ভর করেন তারা ইতোমধ্যে নাটকীয়ভাবে হ্রাস করা বরাদ্দের সাথে লড়াই করছেন।

খাদ্য ও কৃষিজ সম্পদ বিভাগের সেক্রেটারি ক্যারেন রোস জানান যে প্রস্তাবটি পাশ করা হলে এই বছর কৃষিজ সম্পদের উৎপাদনের হার অনেক মাত্রায় কমে যাবে। কিন্তু তিনি এটিও স্বীকার করেন যে খরা মোকাবিলার জন্য এই পদক্ষেপের কোন বিকল্প নেই।

পরিবেশবিদরা ইতোমধ্যে রাজ্যকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের মতে, পর্যাপ্ত পানি না থাকলে অনেক বিরল প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। এ ব্যপারে সোবেক জানান যে বোর্ডটি চাইলেও দ্রুত পদক্ষেপ নিতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা চাচ্ছিলাম না তাড়াহুড়ায় এমন কোন পদক্ষেপ নিতে যা জনজীবনে বৈরি প্রভাব ফেলতে পারে। একান্ত জরুরী না হলে আমরা কোন পদক্ষেপ গ্রহণ করতাম না।‘ 

গত খরার সময় বোর্ড কৃষকদের কয়েকটি আদেশ দিয়েছিলো যা পানি সরবরাহের ওপর প্রভাব ফেলেছিলো। এতে কৃষকরা বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলো যা তারা জিতেছিলো। তাই, বোর্ড এবার ধীরে সুস্থে এগুচ্ছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত