আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ১ ডেপুটির মৃত্যু, আহত আরেক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ১ ডেপুটির মৃত্যু, আহত আরেক

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি বন্দুকধারীর গুলিতে মারা গেছেন। এই সংঘর্ষে আরেক ডেপুটিও গুরুতর আহত হোন।

রবিবার (২৫ জুলাই) বেকার্সফিল্ডের নর্থ টাউনে বন্দুকধারীর সাথে পুলিশের সংঘর্ষে এই ঘটনা ঘটে৷

রবিবার বিকালে শেরিফ ডিপার্টমেন্টের অফিসে বার্তা আসে যে ওয়াস্কোর একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

ঘটনাস্থলে ডেপুটিরা পৌঁছালে হামলাকারীদের মধ্যে একজন পুলিশের উপর গুলিবর্ষণ করে। এই সময় কেউ আহত হয়নি। তবে ডেপুটিরা সহায়তার জন্য সোয়াট টিম কল করে ও আশেপাশের অঞ্চলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টা পর সোয়াট টিম আবারো বাড়িতে ঢুকতে চাইলে আবারো বন্দুকধারীরা পুলিশের উপর গুলি চালায়। এসময় দুইজন ডেপুটি গুলিবিদ্ধ হয়।

সোয়াট ও ডেপুটিরা পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকধারী দুইজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুইজনই এই হামলার সাথে জড়িত কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহতদের শারীরিক অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

শেরিফ ডিপার্টমেন্ট এখনো আনুষ্ঠানিকভাবে এক ডেপুটির মৃত্যুর সংবাদ ঘোষণা করেনি। তবে তাঁর সহকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিহত সদস্যের কফিন পতাকা মুড়িয়ে কোরোনার্স অফিসে নিয়ে গেছেন।

দ্য কার্ন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই ঘটনায় এক টুইট বিবৃতিতে মৃতের পরিবার এবং বন্ধুদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

টুইট বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিখেন, 'দায়িত্ব পালন করতে যেয়ে যার মৃত্যু হয়েছে, তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা। সেই সাথে আহত ডেপুটির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। এটি একটি হৃদয় বিদারক ঘটনা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত