আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় দুই দাবানল মিলে নতুন দাবানলের সৃষ্টি

ক্যালিফোর্নিয়ায় দুই দাবানল মিলে নতুন দাবানলের সৃষ্টি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়াতে দুইটি দাবানল একত্রিত হয়ে একটি নতুন দাবানলের সৃষ্টি হয়েছে। রোববার (২৫ জুলাই)  সন্ধ্যা পর্যন্ত, এই নতুন দাবানলটির কারণে ১ লাখ ৯২ হাজার ৮৩৯  একরের মত জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রবিবারে কর্তৃপক্ষ জানায় যে, বাট কাউন্টির ডিক্সি ফায়ার দ্রুত উত্তর ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ছিলো। এটি পরে  নিকটবর্তী ফ্লাই ফায়ারের সাথে একসাথে জ্বলে ওঠে ও বিশালাকার ধারণ করে। নতুন এই দাবানলের কারণে কর্তৃপক্ষ ফলে আশে-পাশের জনপদ খালি করে দেওয়ার আদেশ দেয়। 

জনতথ্য অফিসার লুইজ জিমিনেজ বলেন, ‘ শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।‘ তিনি আরো জানান, আগুনটি এতোই শক্তিশালী হয়েছে যে এটি আবহাওয়া অস্থিতিশীল করে ব্রজপাতও ঘটাতে পারে।

জিমিনেজ বলেন, ‘আগুনটি থেমে থেমে আগাচ্ছে আর আমরা এটির পথ আটকে দেওয়ার চেষ্টা করছি। প্রথম দিন থেকেই এভাবেই চলছে।‘

ইতোমধ্যে আগুনটি ১৬টির মতো ভবন ধ্বংস করেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায়নি।

বর্তমানে ৫০০০ এর মত দমকলকর্মী দাবানলটির মোকাবিলা করছে। রবিবার পর্যন্ত তারা দাবানলটির শতকরা ২১ ভাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোং জানায় যে সম্ভবত তাদের সরঞ্জামগুলি ১৩ জুলাই ফেদার রিভার ক্যানিয়নে আগুনটির সূত্রপাত করেছে।

দাবানলটি বিভিন্ন পরিবেশগত কারণে ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে রেকর্ড পরিমাণ শুষ্কতা, নিম্ন আর্দ্রতা ও শক্তিশালী বাতাস অন্যতম। আগুনটি এতোটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি নিজের মতো করে আবহাওয়া তৈরি করতে সক্ষম। যার ফলে এর মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।

এই আগুনটি এই বছরের অন্যতম ভয়াবহ দাবানল। এই বছরের গ্রীষ্মে, পূর্বের তুলনায় বেশি সংখ্যক দাবানল দেখা গিয়েছে। দাবানলগুলোও স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা জানায়, এই রকম দাবানল সাধারণত আগস্ট কিংবা সেপ্টেম্বরে দেখা যায়।

এখন পর্যন্ত এই বছরের সবচেয়ে বড় দাবানল হচ্ছে অরিগানের বুটলেগ ফায়ার। দাবানলটি এ পর্যন্ত ৪ লাখ ৮ হাজার  ৯২০ একর জমি পুড়িয়ে ফেলেছে। এই দাবানলটি এক  পর্যায়ে এতো বেশি শক্তিশালী হয়েছিলো যে এটির কারণে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। রোববার পর্যন্ত আগুনটির শতকরা ৪৬ ভাগ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। 

বিশেষজ্ঞরা জানান, ক্রমাগত খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে আমেরিকার পশ্চিমভাগ প্রায়ই দাবানল দ্বারা আক্রান্ত হয়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এখন পূর্বের চেয়ে বেশি ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত