আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা ও ছিনতাই এর শিকার ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর

হামলা ও ছিনতাই এর শিকার ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সাবেক ইউএস সিনেটর বারবারা বক্সার সম্প্রতি শারীরিকভাবে লাঞ্চনা ও ছিনতাই এর শিকার হোন। বারবারার অফিস সূত্র জানিয়েছে, সোমবার (২৬ জুলাই) অকল্যান্ডের জ্যাক লন্ডন স্কয়ারে এই ঘটনা ঘটে।

বক্সার অফিসের এক মুখপাত্র জানান, 'বারবারা বক্সারকে পিছন থেকে এক ছিনতাইকারী ধাক্কা দেয় ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর অপেক্ষারত একটি গাড়িতে করে পালিয়ে যান ওই ছিনতাইকারী।

অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে থার্ড স্ট্রিটের ৩০০ ব্লকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি বক্সারের ফোন জোরপূর্বক কেড়ে নেয় এবং অপেক্ষারত একটি গাড়িতে করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের রবারি সেকশনে ছিনতাই এর ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আটক করতে কেউ তথ্য দিলে দুই হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে।

সাবেক এই ডেমোক্রেটিক ১৯৯৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কামালা হ্যারিস তাঁর স্থলাভিষিক্ত হোন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত