আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়ায় আবারো ফ্লেক্স অ্যালার্ট জারি

দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়ায় আবারো ফ্লেক্স অ্যালার্ট জারি

ছবি: এলএবাংলাটাইমস

রাজ্যের পাওয়ার গ্রিড অপারেটর দ্য ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর (আইএসও) প্রচন্ড দাবদাহের ফলে ক্যালিফোর্নিয়াজুড়ে ফ্লেক্স অ্যালার্ট জারি করেছে।

আইএসও জানিয়েছে, বুধবার (২৮ জুলাই) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফ্লেক্স অ্যালার্ট জারি থাকবে। এই সময় সকল বাসিন্দাদের বিদ্যুৎ অপচয় রোধ করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি৷

আইএসও ফ্লেক্স অ্যালার্ট জারির কারণ দেখিয়ে বলে, রাজ্যের পশ্চিমাঞ্চলে বিদ্যুতের ঘাটতি আছে৷

যদি রাজ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তাহলে আইএসও জরুরি সেবা হিসেবে বিদ্যুৎ বন্ধ রাখতে পারে।

বিদ্যুৎ অপচয় রোধে ও ফ্লেক্স অ্যালার্ট চলাকালীন বাসিন্দাদের করণীয়:

ফ্লেক্স এলার্ট জারি হওয়ার আগে যা করবেন-

১) থার্মোস্টেট কমিয়ে ঘরের তাপমাত্রা শীতল করে নিন।

২) দরজা-জানালার পর্দা ব্যবহার করুন।

৩) ভারি বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখুন।

৪) বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রিক পণ্য চার্জ দিয়ে রাখুন।

৫) সোলার এনার্জি ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ করুন।

ফ্লেক্স এলার্ট জারি হওয়ার পর যা করবেন না-

১) থার্মোস্ট্যাট ৭৮ ডিগ্রি বা তার নিচে সেট করবেন না।

২) ডিস ওয়াশার, ওয়াশিং মেশিন ও ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার করুন।

৩) অপ্রয়োজনীয় সকল বাতি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন।

৪) এসির পরিবর্তে ফ্যান ব্যবহার করুন।

৫) যে কোনো ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করুন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত