আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিডিসির মাস্ক ব্যবহার নীতিমালার আওতায় ক্যালিফোর্নিয়ার ৫ কাউন্টি

সিডিসির মাস্ক ব্যবহার নীতিমালার আওতায় ক্যালিফোর্নিয়ার ৫ কাউন্টি

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন নীতিমালায় ইনডোর সহ সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব অঞ্চলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ন্যায় করোনা সংক্রমণের হার বাড়ছে, সেসব অঞ্চলে টিকা গ্রহন করে থাকলেও মাস্ক ব্যবহার করতে হবে।

সিডিসি জানায় যে নতুন নীতিমালা শুধুমাত্র যেসকল স্থানগুলোতে করোনা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে  সেসকল স্থানের জন্য প্রযোজ্য।  

সিডিসি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড ও সান ডিয়েগো কাউন্টিকে উচ্চ ঝুঁকির স্থান হিসেবে  চিহ্নিত করেছে।

অন্যান্য কাউন্টি যেমন সান বার্নাডিনো, কার্ন, ইম্পেরিয়াল, ভেন্টুরা, সান্তা বারবারা সহ ইত্যাদিকে উল্লেখযোগ্য ঝুঁকির স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে,

শুধুমাত্র সান লুইস অভিসপো কাউন্টিকে মধ্যম ঝুঁকির স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি সিডিসের নীতিমালার পূর্বেই মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষনা করেছে। মাসের শুরুতেই এলএ কাউন্টিতে ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ জারী করেছে। মূলত করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কাউন্টিটি এই সিদ্ধান্ত নেয়। 

এই মাসের শুরুতে ভেন্টুরা কাউন্টিও একইভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানায়। কাউন্টি কর্তৃপক্ষ সবাইকে ইনডোর পাবলিক স্পেসে মাস্ক ব্যবহারের উপদেশ দেয়।

সান বার্নার্ডিনো কাউন্টির একজন মুখপাত্র জানান, এই মুহূর্তে কাউন্টির নতুন কোন স্থানীয় স্বাস্থ্যবিধি তৈরির কথা ভাবছে না।

রিভারসাইড কাউন্টির স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানায় যে কাউন্টি নতুন নীতিমালা পর্যবেক্ষণ করছে ও রাজ্যের নির্দেশের অপেক্ষা করছে।

সিডিসির ডিরেক্টর ড. রোশেল ওয়ালেনস্কি মঙ্গলবারে বলেন, ‘ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্ট আগের স্ট্রেইনগুলোর চেয়ে বেশি ভয়াবহ।‘

তিনি জানান যে এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টটির সাথে মোকাবিলা করার জন্য নতুন নীতিমালা তৈরি করতে হবে।

ক্যালিফোর্নিয়া পূর্বে থেকেই যারা টিকা নেয়নি তাদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার আদেশ জারী ছিলো। কিন্তু বাস্তবে খুব কম ব্যক্তিই এটি পালন করতো। যার ফলে ক্যালিফোর্নিয়ায় করোনার হার ভয়ংকরভাবে বাড়ছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত