আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান্তা ক্রুজ কাউন্টিতে কনসার্ট থেকে করোনার প্রাদুর্ভাব

সান্তা ক্রুজ কাউন্টিতে কনসার্ট থেকে করোনার প্রাদুর্ভাব

ছবি: এলএবাংলাটাইমস

সান্তা ক্রুজ কাউন্টিতে লস এঞ্জেলেসভিত্তিক একটি ব্যান্ডের কনসার্ট থেকে করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। 

গ্রেটফুল শ্রেড নামক ব্যান্ডটি ১৮ জুলাই ফেলটন মিউজিক হলে একটি ইনডোর কনসার্টের আয়োজন করে। কনসার্টটি অনুষ্ঠিত হবার  পরপর  ব্যান্ডটি ও তার ক্রুর সকল সদস্য করোনা আক্রান্ত হয়েছে। কনসার্টটিতে উপস্থিত ব্যক্তিরাও করোনা আক্রান্ত হয়েছে।

ব্যান্ডটি এই ব্যাপারে তাদের ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট দিয়েছে। তারা জানায়, টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও তাদের ব্যান্ড ও ক্রু-এর সকল সদস্য করোনা আক্রান্ত হয়েছে।

ব্যান্ডটি এখন কনসার্টটিতে উপস্থিত ছিলো এমন সকল ব্যক্তিকেই করোনা পরীক্ষার আহ্বান জানিয়েছে।

ভেন্যুটির মালিক ইতোমধ্যে সান্তা ক্রুজ কাউন্টির জনস্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে জানিয়েছে।

ভেন্যুটি ৫ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ভেন্যুটি জানিয়েছে, তারা তাদের নীতিমালায় পরিবর্তন আনবে ।

প্রাদুর্ভাবের ফলে, ফেলটন মিউজিক হলে ভবিষ্যতের কনসার্টে অংশ নেওয়া যে কাউকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সমস্ত কর্মচারীদের  অবশ্যই টিকা গ্রহণ করতে হবে।

সান্তা ক্রুজ কাউন্টি গ্রেটফুল শেড ব্যান্ডটির অন্যান্য কনসার্টগুলোর ভেন্যু নিয়ে তদন্ত করছে। এর মধ্যে একটি কনসার্ট ১৮ জুলাইয়ে ফেলটন মিউজিক হলে ও আরেকটি ১৭ জুলাইয়ে রোরিং ক্যাম্প ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। 

সান্তা ক্রুজ কাউন্টি কমিউনিকেশন ম্যানেজার জেসন হপপিন বলেন, ‘আমরা ব্যাপারটি নিয়ে তদন্ত চালাচ্ছি। আমরা এখনো পুরোভাবে ঘটনাটি বোঝার চেষ্টা করছি।‘

তারা জানাচ্ছে যে তারা তাদের নীতিমালায় নতুন কোন বাধ্যবাধকতা যোগ করবে না।

হপপিন বলেন, ‘আমরা নতুন কোন বাধ্য-বাধকতা যোগ করছি না। কারণ, এসকল সমস্যার সমাধান খুব সহজ। এখন সবজায়গায় টিকা পাওয়া যায়। কিন্তু দুখের বিষয় যে তরুণ-তরুণীদের মধ্যে টিকা নেওয়ার হার খুব কম। আর এইসব কনসার্টে তরুণ-তরুণীরাই অংশগ্রহণ করে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত