আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে যত্রতত্র গৃহহীন আবাসন নিষিদ্ধ ঘোষণা করছে সিটি কাউন্সিল

লস এঞ্জেলেসে যত্রতত্র গৃহহীন আবাসন নিষিদ্ধ ঘোষণা করছে সিটি কাউন্সিল

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস সিটি কাউন্সিল একটি নতুন আইন পাশ করে ফুটপাতে গৃহহীন ক্যাম্পিং করাকে অবৈধ ঘোষণা করেছে। বুধবারে (২৮ জুলাই) ১৩-২ ভোটের ব্যবধানে আইনটি পাশ করা হয়েছে।

কাউন্সিলম্যান মাইক বোনিন ও কাউন্সিলওম্যান নিথায়া রামান আইনটির বিরুদ্ধে ভোট দিয়েছিলো।

অধ্যাদেশটি এখন মেয়র এরিখ গার্সেত্তির কাছে তার স্বাক্ষরের জন্য যাবে। মেয়রের একজন মুখপাত্র জানান যে মেয়র অধ্যাদেশটিতে স্বাক্ষর করার ইচ্ছাপেষণ করছেন।

অধ্যাদেশটি বিভিন্ন পাবলিক জায়গা যেমন পার্ক, স্কুল, গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, ব্রিজ, ওভারপাস সহ ইত্যাদিতে ক্যাম্পিং করাকে অবৈধ হিসেবে ঘোষণা করে। এর পাশাপাশি ফুটপাত বন্ধ রাখবে এমন সব স্থাপনাও এই অধ্যাদেশের অধীনে অবৈধ হিসেবে বিবেচিত হবে। 

অধ্যাদেশটির বিরোধীতাকারীরা জানান যে এটি গৃহহীনতাকে অপরাধ হিসেবে ঘোষণা করে। বুধবার কাউন্সিলম্যান পল কোরেৎজ এই ধারণাটির বিরুদ্ধে মতামত পেশ করেন।

কোরেৎজ বলেন, ‘ অধ্যাদেশটি গৃহহীনতাকে অপরাধ হিসেবে গণ্য করে না। বরং, এটি একটি নতুন কাঠামো পেশ করে যা আমাদের পাবলিক স্পেসগুলোকে সবার জন্য উন্মুক্ত করে দেয়,’

লস এঞ্জেলেস সিটি হলের বাইরে সমাজ সেবক এডি ক্রুজ অবশ্য ভিন্ন মত দেন। তার মতে, অধ্যাদেশটি গৃহহীনদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে বানানো।

ক্রুজ বলেন, ‘আমরা মনে করি যে এটি সিটি কাউন্সিলের একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। সিদ্ধান্তটি লস এঞ্জেলেসে ঘটমান  গৃহহীনতার সংকট মোকাবেলার একটি দায়িত্বজ্ঞানহীন উপায়।‘

কাউন্সিলম্যান মিচ ও'ফ্যারেল একটি বিবৃতিতে বলেন যে অধ্যাদেশটি সহানুভূতির সাথে পাবলিক স্পেসগুলোকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এর পাশাপাশি এটি গৃহহীন ব্যক্তিদের পুনর্বাসনেও সহায়তা করবে।

কাউন্সিলম্যান জো বুস্কাইনো এক বিবৃতিতে আরও বলেন, ‘আজকের পদক্ষেপ নিশ্চিত করবে যে ফুটপাথ, ফায়ার হাইড্র্যান্ট সবাই সহজেই ব্যবহার করতে পারবে। পাশাপাশি দরজা ও ড্রাইভওয়েকেও পরিষ্কার রাখবে। যদিও এটি একটি সঠিক পদক্ষেপ তবে আমি মনে করি এটি যথেষ্ট নয়।আমাদের এখনও একটি আইন পাস করতে হবে যেটির  মাধ্যমে আবাসনের প্রস্তাব পাবার পরেও পথে ক্যাম্পিং করে থাকাকে বন্ধ করা যাবে।‘

 এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত