আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিজনিল্যান্ড কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা

ডিজনিল্যান্ড কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো এবার ডিজনিল্যান্ড এর কর্মীদের বাধ্যতামূলক টিকা গ্রহণ করার বাধ্যবাধকতা জারি করেছে।

শুক্রবার (৩০ জুলাই) বিবৃতিতে দ্য ওয়াল্ট ডিজনি জানায়, ডিজনিল্যান্ডে কর্মরত ও বেতনভুক্ত সকল কর্মী এবং ইউনিয়নভুক্ত নয় এমন ঘণ্টা সাপেক্ষে কাজ করা কর্মীদের অবশ্যই টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, যারা টিকার পরিপূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের ৬০ দিনের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। আপাতত যারা টিকা নেননি, তারা বাড়ি থেকে কাজ করবেন।

পরবর্তীতে ডিজনিল্যান্ডে স্বশরীরে কাজ করতে আসার আগে টিকা গ্রহণের সত্যতাপত্র প্রদর্শন করতে হবে।

দ্য ওয়াল্ট ডিজনি জানায়, মূলত ইউনিয়নের সাথে আলোচনা করে টিকা গ্রহণের বাধ্যবাধকতা নিয়ম গ্রহণ করা হয়েছে। একই সাথে নতুন কাউকে কর্মী হিসেবে নেওয়ার আগে টিকার সনদটি যাচাই করা হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, 'বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও আমাদের কর্মীদের সুরক্ষা দিতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে টিকা গ্রহণ। তাই আমরা এটি নিশ্চিত করতে চাইছি'।

এই নির্দেশনা জারির হওয়ার একদিন আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন যারা, তাদের মাধ্যমে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে যেতে পারে। যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, বদ্ধ স্থানে তাদেরকেও মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে করোনার নতুন হটস্পট হয়ে উঠছে ফ্লোরিডা৷ সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা, দুইটিই বাড়ছে। দেশের মোট সংক্রমণের পাঁচ ভাগের এক ভাগ ফ্লোরিডায় হচ্ছে।

এর আগের সপ্তাহে ডিজনি ঘোষণা দেয়, থিম পার্ক এবং এর অন্যান্য ইনডোর সেটিং এ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত