আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

লস এঞ্জেলেসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (২৯ জুলাই) লস এঞ্জেলেস ইউনাইটেড স্কুল ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে যে আসন্ন শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী এবং জেলা কর্মচারীদেরকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হবে। টিকার দুই ডোজ গ্রহণকারীদেরকেও করোনা পরীক্ষা করতে হবে।

পূর্বে কেবল টিকা নেননি এমন ব্যক্তিদের জন্য করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক ছিলো। এই সিদ্ধান্তের মাধ্যমে কর্তৃপক্ষ তাদের আগের নীতিমালায় পরিবর্তন এনেছে। 

এলএইউএসডি-এর অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান কে. রিলি বলেন, ‘সিদ্ধান্তটি এলএ কাউন্টির জনস্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ গৃহীত নীতিমালাকে মাথায় রেখে নেওয়া হয়েছে। বেসলাইন পরীক্ষাগুলো ২ আগস্ট থেকে শুরু হবে।‘

পরীক্ষা প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- achieve.lausd.net/covidtestingappt.

সিদ্ধান্তটি পুরো দেশজুড়ে করোনা অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয়েছে। অতি সংক্রামক ডেল্টা  ভ্যারিয়েন্টের কারণে করোনার হার আশংকাজনকভাবে বাড়ছে। স্বাস্থ্যকর্মীরা জানায় যে টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দিলেও সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। টিকা আপনাকে গুরতর অসুস্থ হওয়া  বা মারা যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

রিলি জানান যে কর্তৃপক্ষ করোনা অবস্থার উপর কড়া নজর রাখছে। ১৬ আগস্টে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্য মাথায় রেখে কর্তৃপক্ষ করোনা পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে নিজেদের মতো তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘লস এঞ্জেলেস ইউনিফাইড কাউন্টি ও রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একত্রে কাজ করে যাবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত