আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা, বসতি গড়ছেন নেভাদায়

ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা, বসতি গড়ছেন নেভাদায়

ছবি: এলএবাংলাটাইমস

সাম্প্রতিক কালে ক্যালিফোর্নিয়া থেকে নেভাদা রাজ্যে স্থানান্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে, অনেক ক্যালিফোর্নিয়ান বসবাসের জন্য নেভাদা রাজ্যকে বেছে নিচ্ছেন। কর্মস্থলে যোগ দেয়ার জন্য প্রতিদিনই নেভাদা থেকে ক্যালিফোর্নিয়ায় আসছেন তারা।

নেভাদা রাজ্যের যানবাহন ডিপার্টমেন্ট জানায়, গত কয়েক বছর ধরেই ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে মানুষজন নেভাদা রাজ্যে স্থানান্তর হচ্ছেন। ২০২১ সালের প্রথম ছয় মাসেই প্রায় ২২ হাজার ক্যালিফোর্নিয়ান তাদের লাইন্সেস ও আইডি জমা দিয়ে নেভাদা রাজ্যের লাইন্সেস ও আইডি নিয়েছেন।

রিয়েল্টার লিন্ডা স্টুয়ার্ট জানান যে মহামারীর কারণে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে স্থানান্তর বৃদ্ধি পেয়েছে।

স্টুয়ার্ট জানান যে নেভাদা রাজ্যে জীবনযাত্রার খরচ ক্যালিফোর্নিয়া রাজ্যের তুলনায় কম। এর কারণে অনেকেই নেভাদা রাজ্যে এসে বসবাস করছে। এর পাশাপাশি নেভাদা রাজ্যে বাড়ি ও জমির মূল্য ক্যালিফোর্নিয়ার চেয়ে কম ও মানে উন্নত। যার ফলে, মানুষজন নেভাদা রাজ্যকে বেছে নিচ্ছে।

ক্যালিফোর্নিয়ার উচ্চ অংকের আয়করও এই স্থানান্তরের পিছনে বড় ভূমিকা পালন করে। বর্তমানে ক্যালিফোর্নিয়া রাজ্যে আয়করের পরিমাণ শতকরা ১৩ ভাগ। অন্যদিকে নেভাদা রাজ্যে আয়কর দিতে হয় না।

স্টুয়ার্ট বলেন, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়া এমন অনেকেই আছে যারা রাজ্যটি যেভাবে চলছে তা নিয়ে হতাশ। এর পাশাপাশি আরো অনেকেই আছে যারা এতো উচ্চ অংকের আয়কর দিতে চায় না।‘

বব মার্টিনও ক্যালিফোর্নিয়া থেকে নেভাদা রাজ্যে স্থানান্তরিত হন। বিগত বছরে তিনি সান বার্নাডিনোতে অবস্থিত বাড়িটি বিক্রি করে সামারলিনে বাড়ি কিনে বসবাস করেন। তিনি জানান যে পূর্বের বাড়িটির চেয়ে বর্তমানের বাড়িটি আকারে বড় ও দামেও কম। তিনি জানান ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আয়কর ও প্রশাসনিক সিদ্ধান্তে বিরক্ত হয়ে তিনি নেভাদায় এসেছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত