আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে টিকাকেন্দ্র খোলা রাখার সময় বাড়লো

লস এঞ্জেলেসে টিকাকেন্দ্র খোলা রাখার সময় বাড়লো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা আক্রান্তের হার বাড়ছে। রোববার (০১ আগস্ট) নতুন করে লস এঞ্জেলেসের ৩ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। কাউন্টির হাসপাতালগুলোয় ভর্তি আছেন এক হাজার বাসিন্দা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার বর্ধিত সংক্রমণ সামাল দিতে টিকাদান কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বাসিন্দাদের। এর জন্য রবিবার ৫টি টিকাকেন্দ্র খোলা হচ্ছে লস এঞ্জেলেস কাউন্টিতে।

দ্য কমার্স সিনিয়র সেন্টার টিকাদান কেন্দ্র রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। যারা কাজ করেন, তারা এই সময়ে এসে টিকা নিতে পারবেন।

কমার্সের কর্মী ভেনেসা হারো বলেন, 'এটি খুবই সময়োপযোগী। রবিবার আমাদের কাছে এসে টিকা নেওয়ার সবচেয়ে সুন্দর সময়। আমরা এদিন কাজ করি না'।

জরিপে দেখা গেছে, সাম্প্রতিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের ৯০ শতাংশ টিকা গ্রহণ করেননি। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে মূলত এই ধরণের সংক্রমণ বৃদ্ধির ঘটনা বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট এখন দেশের প্রধান সংক্রামক এবং এটি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি প্রাণঘাতী।

দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেন, 'নতুন করে লকডাউন জারি হওয়ার সম্ভাবনা কম। তবে টিকা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে'।

রবিবার লস এঞ্জেলেস কাউন্টিতে ৩ হাজার ৪৫ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৩ মিলিয়ন।

একই দিনে মারা গেছেন আরো ৫ জন বাসিন্দা। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬৮৫ জন। লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে রোগী ভর্তি আছে ১ হাজার ৭১ জন।

রবিবারে টিকাগ্রহণের যে সময় বর্ধিত করা হয়েছে, সেটি সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

টিকাদান সম্পর্কে যে কোনো তথ্য জানতে ভিজিট করুন- http://www.publichealth.lacounty.gov/media/Coronavirus/vaccine/index.htm?utm_content=&utm_medium=email&utm_name=&utm_source=govdelivery&utm_term=

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত