আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বাঞ্চল

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বাঞ্চল

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রামেন্টোর উত্তর-পূর্ব অঞ্চলের দুইটি কাউন্টিতে দাবানল পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এতে আবাসিক বাড়ি পুড়ে যাচ্ছে ও বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) কমপক্ষে ৭০ মাইল দূর থেকে আগুনের কুন্ডলী ও ধোঁয়া দেখা গেছে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, প্লেসার এবং নেভাদা কাউন্টির রিভারফায়ার খ্যাত দাবানলে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ একর জমি পুড়ে গেছে। এর মধ্যে প্রথম দুই ঘণ্টাতেই ১ হাজার একর জমি পুড়েছে।

দ্য রিভার ফায়ার রাজ্যের দক্ষিণে তান্ডব চালানো ডিক্সি ফায়ার থেকে ১০০ মাইল দূরে আছে। ক্যাল ফায়ারের সূত্রমতে, এখন পর্যন্ত ডিক্সি ফায়ারে ২ লাখ ৭৮ হাজার একর জমি পুড়ে গেছে। দাবানল শুরু হওয়ার তিন সপ্তাহ পর মাত্র ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডিক্সি ফায়ারে ৮০০ বাসিন্দার কাউন্টি প্লুমাসের গ্রিনভ্যালির বেশকিছু ভবন ধসে গেছে।

এদিকে, দ্য রিভার ফায়ার এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের গতিবেগ পরিবর্তন ও রাত্রীকালীন ঠান্ডা আবহাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।

কর্তৃপক্ষ জানায়, ২ হাজার জনগোষ্ঠীর বাস প্লেসার কাউন্টির অন্তত চারটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ক্ষয়-ক্ষতির পরিমাণ পরীক্ষা করে দেখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

দমকল কর্মী কর্তৃপক্ষ জানান, প্লেসার কাউন্টি থেকে ২ হাজার ৪০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। নেভাদা কাউন্টির আরো ৪ হাজার ২০০ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুইটি কাউন্টিতেই বাসিন্দাদের জন্য ও পোষা প্রাণীর জন্য আলাদা আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্লেসার কাউন্টি শেরিফ ডেভোন বেল জানান, 'যাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে, তার দয়া করে সরে যান'।

সাম্প্রতিক বছরে কলফ্যাক্স, আবার্ন, গ্রাস ভ্যালিসহ বেশকিছু অঞ্চল দাবানলের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বছরের শুরুতেই কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত