আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে ঐতিহাসিক নিদর্শন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে ঐতিহাসিক নিদর্শন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বৃহৎ দাবানল ডিক্সি ফায়ার ভয়াবহ রূপ নিয়েছে। দাবানলের আগুনে গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ টাউনের প্রায় পুরোটা পুড়ে গেছে।

যেই অঞ্চলে দাবানল শুরু হয়েছে, সেখানে ৮০০ জন মানুষের বাস। দাবানলের আগুন থেকে বাসিন্দাদের রক্ষা করতে অন্যত্র সরে যেতে নির্দেশ দেন কর্তৃপক্ষ।

তবে অনেকেই এই নির্দেশনা অনুযায়ী অন্যত্র সরে যায়নি৷ তবে দাবানলের আগুনে এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ডিক্সি ফায়ার দাবানলের সূত্রপাত হয়েছিলো প্রায় তিন সপ্তাহ আগে। এটি রাজ্যের অষ্টম বৃহৎ দাবানল।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশালাকার গাছগুলো আগুনে পুড়ছে। আগুনের শিখার প্রভাবে একের পর এক ভবন পুড়ে ছাই হচ্ছে। সেই সাথে লোহার তৈরি লাইট পুলও আগুনের তীব্রতায় পুড়ে গেছে।

আগুন নেভাতে শুরু থেকেই দমকলকর্মীরা একত্রে কাজ করে যাচ্ছে। বুধবার (৪ আগস্ট) রাতে আগুন নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে ডাউনটাউন অঞ্চলে ছড়িয়ে যায়।

কংগ্রেসম্যান ডগ লামালফা বলেন, রাতে আমরা গ্রিনভিলে হারিয়েছি। এটি প্রকাশ করার ভাষা নেই৷

এখন পর্যন্ত এই দাবানলটিতে ৩ লাখ ২২ হাজার স্কয়ার একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। ৩৫ শতাংশ আগুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ করা গেছে। আগুনে বেশ কয়েক ডজন ভবন, বাড়ি ও ঘর পুড়ে গেছে।

মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়ে যাওয়া ঘনঘন দাবানলের সূত্রপাত হচ্ছে৷

ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেছে। বৃহৎ ভোক্তা দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে দাবানল পরিস্থিতি আরো অবনতি হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত