আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

বাফলা’র নতুন কেবিনেটের অভিষেক সম্পন্ন

বাফলা’র নতুন কেবিনেটের অভিষেক সম্পন্ন

গত ২ আগস্ট ২০১৫ স্বন্ধ্যায় রাতে আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে লস এঞ্জেলেস অভিসিক্ত  হল বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নতুন কেবিনেট । সাথে সাথে সম্পন্ন হয়েছে নতুন কেবিনেট সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান।


লস এঞ্জেলেস’র প্রান কেন্দ্র ৬৮১, ওয়েস্টার্ন এভিন্যুতে অবস্থিত হোটেল ‘গার্ডেনস্যুইট হোটেল এন্ড রিসোর্ট’ এর বাংলাদেশী আমেরিকান কম্যিউনিটি সদস্যদের উপস্থিতীতে বাফলার জনাব নাসিমুল গনি নবনির্বাচিত কেবিনেট সদস্যদের একযোগে পরিচয় করিয়ে দেন এবং অপর নির্বাচন কমিশনার হাবিব আহমেদ টিয়ার সহযোগীতায় শপথ পাঠ করান। তারপর বিদায়ী কেবিনেটের সদস্যরা নবনির্বাচিত প্রেসিডেন্ট মেজর (অবঃ) এনামুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট সাইদুল হক সেন্টু, সাধারন সম্পাদক লেফটেন্যান্ট (অবঃ) এএফএম জিয়াউল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি আহসান হাফিজ রুমি, সাংস্কৃতিক সম্পাদিকা মিসেস শাহনাজ বুলবুল, পাবলিক রিলেশন সেক্রেটারি সাইফুল এ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে দায়ীত্ব হস্তান্তর করেন।



বিদায়ী কেবিনেট এর সাতজন সদস্যের মধ্য থেকে ছয়জন শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা তাদের দায়ীত্বপালনকালীন সময়ে বাফলার সহযোগী, সহমর্মী ও সকল সমর্থনকারিদের অব্যাহত সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।  বিদায়ী কেবিনেটের সভাপতি শিপার আহমেদ চৌধুরী নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং নবনির্বাচিত কমিটিকে সর্বাত্বক সহযোগীতার অঙ্গীকার ব্যাক্ত করেন।

নবনির্বাচিত কেবিনেটের সাধারন সম্পাদক লেফঃ (অবঃ) এ এফ এম জিয়াউল ইসলাম সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের পর নবনির্বাচিত কেবিনেটের সদস্যবৃন্দকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্যে। বক্তারা সবাই বাফলার সহযোগী, সহমর্মী ও সমর্থনকারীসহ সকল কম্যিউনিটি সদস্যদের প্রতি নতুন কেবিনেটকে অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।


সাংস্কৃতিক আয়োজনঃ সম্পুর্ন ব্যাতিক্রমি এক আয়োজনের শুরুটা হয় বাংলাদেশ, আমেরিকা জাতীয় সঙ্গীত  এবং বাফলার নিজস্ব সঙ্গীত দিয়ে তারপর স্থানীয় ব্যান্ডের মনোমুগ্ধকর ও জনপ্রিয়  বাংলা গান দিয়ে অনুষ্ঠান জমিয়ে তোলা হয়। তারপর সমস্ত আনুষ্ঠানিকতয়ার পর্ব শেষে আবার কম্যিউনিটির শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় আরেকপর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। কম্যিউনিটি শিল্পীদের মধ্যে বাফলার দুইজন প্রাক্তন প্রেসিডেন্ট জনাব ডাঃ আবুল হাসেম, জনাব খন্দকার আলম এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব এনামুল হামিদ সঙ্গীত পরিবেশন করে সবাইকে মোহাচ্ছন্ন করে রাখেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার মধ্যেদিয়েই অভ্যাগত অতিথীরা সবাই কয়েক প্রকারের আইটেমে সজ্জিত ঐতিহ্যগত বাংলাদেশি সুস্বাদু ডিনারের পর্বটিও সানন্দচিত্তে সম্পন্ন করে ফেলে।

সাংস্কৃতিক ভাগে উপস্থাপনার দায়ীত্বে ছিলেন মিসেস মনি শামসুন এবং শেষ পর্বের দায়ীত্বে ছিলেন মিসেস সাজিয়া হক মিমি।

শেয়ার করুন

পাঠকের মতামত