আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় সেপ্টেম্বর থেকে কর্মহীন ভাতা প্রদান বন্ধ হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় সেপ্টেম্বর থেকে কর্মহীন ভাতা প্রদান বন্ধ হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন পাশকৃত চতুর্থ নাগরিক প্রণোদনার আওতায় প্রদান করা কর্মহীন ভাতার মেয়াদ শেষ হচ্ছে। অন্যান্য রাজ্যের মতো ক্যালিফোর্নিয়াতেও সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে বেকারভাতা প্রদান বন্ধ হবে।

ক্যালিফোর্নিয়ার আনএমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা ইডিডি জানায়, ক্যালিফোর্নিয়ার যেসব কর্মহীন বাসিন্দা করোনার কারণে ফেডারেল বেনিফিট ও আনএমপ্লয়মেন্ট পেতেন, তারা সেপ্টেম্বরের ৪ তারিখের পর আর ভাতা পাবেন না'।

বিশেষজ্ঞরা বলছেন, যদি বাসিন্দাদের মধ্যে কারো কাজ না থাকে, তবে দ্রুত কাজ খুঁজে নেওয়াই ভালো সিদ্ধান্ত হবে।

ইডিডি জানায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৪৯ বিলিয়ন ডলার কর্মহীন ভাতা বাবদ প্রদান করা হয়েছে। আর গত বছরের মার্চে মহামারি শুরু হওয়ার পর থেকে ১৬০ বিলিয়ন ডলার কর্মহীন ভাতা প্রদান করা হয়েছে।

স্যান দিয়েগো ওয়ার্কফোর্স পার্টনারশিপের সিইও পিটার ক্যালস্ট্রম বলেন, ডেল্টা পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকায় অনেক বাসিন্দাই কাজে ফিরতে অস্বস্তি বোধ করবে না নিজেদের প্রস্তুত মনে করবে না।

ক্যালস্ট্রম বলেন, 'বেনিফিট প্রদান শেষ হলেই মানুষ কাজে ফিরে যেতে পারবে, বিষয়টি এতো সহজ নয়। আমি আশাবাদী মানুষ কাজে ফিরবে। সাম্প্রতিক তথ্য অনুসারে কর্মহীন মানুষের সংখ্যা আবার কমেছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট মারাত্মক আকার ধারণ করছে। আর আমরা সঠিক জানিও না ডেল্টা থেকে কবে উত্তোরণ হবে'।

তবে ইডিডি জানিয়েছে, ফেডারেল বেনিফিট শেষ হওয়ার পরের এক মাস ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে বাসিন্দাদের এক মাসের রেন্টাল অ্যাসিস্টেন্স, হেলথ ইন্সুরেন্সসহ অন্য খাতের অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত