আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে একদিনে ৪ হাজার করোনা রোগী শনাক্ত

লস এঞ্জেলেস কাউন্টিতে একদিনে ৪ হাজার করোনা রোগী শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে শনিবারে (৮ আগস্ট) ৪ হাজার ২৮৩টি নতুন করোনা রোগী পাওয়া গিয়েছে। কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ও করোনার পরীক্ষার হার বৃদ্ধি পাওয়ায় করোনার রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। 

জনস্বাস্থ্য বিভাগ করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে দেখে আশঙ্কা প্রকাশ করেছে। তাঁরা জানায়, প্রাপ্তবয়স্করা ও বাচ্চারা পুনরায় তাদের কর্মস্থল ও শিক্ষাস্থলে ফিরে যাচ্ছে। এতে পরীক্ষার সংখ্যা ও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

কাউন্টি কর্মকর্তারা জানান যে সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমছে। শনিবারে টেস্ট পজিটিভিটি রেট শতকরা ৪ দশমিক ৭ ভাগ ছিলো। বিগত সপ্তাহে টেস্ট পজিটিভিটি রেট ছিলো ৬ দশমিক ৩ ভাগ।

পাবলিক হেলথ ডিরেক্টর  বারবারা ফেরার জানান যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার ফলে করোনার হার একটু হলেও পূর্বের চেয়ে কমেছে।

ফেরার বলেন, ‘সম্পূর্ণ নিশ্চয়তার সাথে বলা যাবে না যে মাস্ক ব্যবহারের কারণেই করোনার সংক্রমণ কমেছে। তবে, আমি বিশ্বাস করি যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের  আদেশটি করোনার সংক্রমণ কমাতে সাহায্য করেছে। কারণ, গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ কমে।‘

পুরো কাউন্টিজুড়ে এপর্যন্ত ১৩ লাখ ২৩ হাজার ৩৪৫ জন করোনা রোগী পাওয়া গিয়েছে। করোনার কারণে মৃত্যু ঘটেছে ২৪ হাজার ৭৬৯ জনের।

কাউন্টির হাসপাতালগুলোতে সর্বমোট ১ হাজার ৩৮০ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে শতকরা ২২ ভাগ ব্যক্তিই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা আছে।

. স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, টিকা গ্রহণ করেনি এমন মানুষদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যারা টিকা গ্রহণ করেছে তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা খুবই কম। .

কর্মকর্তারা বারবার বলছে যে গুরুতর অসুস্থতা এড়াতে টিকা গ্রহণের কোন বিকল্প নেই। ইনডোরে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি টিকাও করোনার হার কমাতে সক্ষম।

এলএ কাউন্টি জুড়ে শতশত ভ্যাক্সিনেশন কেন্দ্র ছড়িয়ে আছে। ভ্যাক্সিনেশন কেন্দ্রগুলোতে কাউন্টির যেকোনো বাসিন্দা বিনামূল্যে টিকা গ্রহণ করতে হবে। এর জন্য ইন্সুরেস কাভারেজ লাগে না।

কাউন্টিতে টিকার যোগ্য ৮০ লাখ মানুষের মধ্যে প্রায় ৬০ লাখ মানুষ টিকা গ্রহণ করেছে। ৬০ লাখের মধ্যে ৫০ লাখ ব্যক্তি টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে।

ফেরার বলেন, ‘টিকার কার্যকরিতা প্রমাণিত হয়েছে। এখন আমাদের উচিত সবাইকে টিকা গ্রহণের সুযোগ করে দেওয়া।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত