আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ১৪ দিনে হাসপাতালে করোনা রোগী বেড়েছে দ্বিগুণ

লস এঞ্জেলেসে ১৪ দিনে হাসপাতালে করোনা রোগী বেড়েছে দ্বিগুণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত দুই সপ্তাহ আগের থেকে সোমবার (৯ আগস্ট) হাসপাতালগুলোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

রাজ্যের পরিসংখ্যান অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে ১ হাজার ৫০৩ জন করোনা রোগী সোমবার পর্যন্ত ভর্তি রয়েছে। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এটিই সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। পাবলিক হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, জুলাই ২৬ তারিখ পর্যন্ত মাত্র ৭৪৫ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি ছিল।

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মে মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত হাসপাতালে ৩ হাজার ১৫৮ জন করোনা রোগী ভর্তি হয়েছে৷ এর মধ্যে ৯২ শতাংশ রোগীই টিকা গ্রহণ করেননি।

রাজ্যের পরিসংখ্যান অনুসারে, হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫০৩ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ইনটেনসিভ কেয়ারে ভর্তি রয়েছে ৩৪৮ জন।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'হাসপাতালে যেভাবে রোগী বাড়ছে, এটি খুবই দুশ্চিন্তার বিষয়'।

ফেরের এক বিবৃতিতে জানান, 'টিকার যে কার্যকারিতা রয়েছে, আমরা আশা করছি এই উচ্চ সংক্রমণ টিকার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর যেসব বাসিন্দার দূরারোগ্য ব্যধি রয়েছে, তাদের সংক্রমণের পর উচ্চ ঝুঁকি আছে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ ইত্যাদি আছে, তাদের করোনায় অসুস্থ হওয়ার বেশি ঝুঁকি আছে। এই ক্ষেত্রে টিকা খুবই কার্যকরি। যাদের এসব ব্যধি রয়েছে, এদেরও টিকা গ্রহণ জরুরি'।

ফেরেরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলেও ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব ক্ষেত্রে অতি অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে না।

সোমবার লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৯ জন বাসিন্দা। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ২৯ হাজার ২৬২ জন।

এছাড়া একইদিনে করোনায় মারা গেছেন আরো ছয়জন বাসিন্দা। এই নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৮৩ জন। প্রতিদিন গড়ে করোনা শনাক্তের হার সোমবার ছিল ৪ দশমিক ৪ শতাংশ। গত সপ্তাহে ছিল এই গড় ছিল ৬ শতাংশ৷

গত সপ্তাহের পরিসংখ্যান অনুসারে, লস এঞ্জেলেসের ১২ থেকে এর বেশি বয়েসী ৬ দশমিক ২২ মিলিয়ন বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। আর টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন ৫ দশমিক ৪৫ মিলিয়ন বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত