আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ডিক্সি ফায়ার: হুমকির মুখে হাজারো বাড়িঘর

ক্যালিফোর্নিয়ায় ডিক্সি ফায়ার: হুমকির মুখে হাজারো বাড়িঘর

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল ডিক্সি ফায়ারে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক বাড়ি-ঘর ও কাঠামো পুড়ে গেছে। আর খুব শীঘ্রই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা না থাকায় আরো এক হাজার কাঠামো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।

ক্যালফায়ারের সূত্রমতে, এখন পর্যন্ত আগুনে প্রায় ৮৭৬ টি কাঠামো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৬১টি কাঠামোর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১৬ হাজার ৩৫টি কাঠামো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ডিক্সি ফায়ারে ৪ লাখ ৮২ হাজার ৪৭ একর জমি পুড়ে গেছে। দাবানলটির মাত্র ২২ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১১টি বৃহৎ দাবানল সক্রিয় রয়েছে। দাবাবল নিয়ন্ত্রণে ৯ হাজার ৫৪২ জন দমকলকর্মী কাজ করছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিসের ইমার্জেন্সি সার্ভিসের সূত্রমতে, ১১টি দাবানলের কারণে ৮টি কাউন্টির অন্তত ১২ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি বাসিন্দাকে ডিক্সি ফায়ারের জন্য অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিক্সি ফায়ারের কারণে বুটে, প্লুমাস, লাসেন এবং তেহামার কাউন্টির ৯ হাজার ৫০০ বাসিন্দা উচ্ছেদ হুমকির মুখে আছে৷ প্লুমাস কাউন্টি শেরিফ অফিস জানায়, প্লুমাস কাউন্টির ৩৯ শতাংশ বাসিন্দাই উচ্ছেদের মুখে আছে৷

আগুনের কবলে পরে প্লুমাস কাউন্টির গ্রিনভিলে শহর মাটির সাথে মিশে গেছে। শহরের বানিজ্যিক এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে৷ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার গ্রিনভিলে পরিদর্শন কালে গভর্নর গেভিন নিউসাম বলেন, আমাদের এই কমিউনিটি গড়ে তুলতে একাত্ম হয়ে কাজ করতে হবে৷ জলনায়ু পরিবর্তনের ফলে ক্যালিফোর্নিয়ার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এটি বিশ্ব বাসীকে জানাতে হবে।

নরদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে এই ডিক্সি ফায়ার ২৭ দিন ধরে সক্রিয় রয়েছে। দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আরো দুই সপ্তাহ সময় লেগে যাবে বলে জানায় কর্তৃপক্ষ।

তবে আবহাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন দমকল কর্মীরা। সপ্তাহের শেষে ওই অঞ্চলের তাপমাত্রা অন্তত ৯০ ডিগ্রী ফারেনহাইটে পৌঁছাবে। তবে বৃষ্টি হবে না।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের সূত্রমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছর ৪০ হাজার দাবানলে ৩ দশমিক ৬ মিলিয়ন একর জমি পুড়ে গেছে।

ক্যাল ফায়ারের মুখপাত্র এডউইন যুনিগা বলেন, 'এমন ভয়াবহ আগুন আমাদের সবচেয়ে পুরাতন কর্মীরাও কখনো প্রত্যক্ষ করেনি'।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার সূত্র জানায়, ১৫টি রাজ্যে এখনো সক্রিয় দাবানল রয়েছে। ১০৭টি ছোট-বড় আগুনে পুড়ছে দুই মিলিয়ন একরের বেশি জমি।

যুক্তরাষ্ট্রের পশ্চিমা রাজ্যগুলোতে আগামী গ্রীষ্ম এবং বসন্তজুড়ে আরো বেশ কয়েকটি দাবানলের সূত্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে৷

শনিবার (৭ আগস্ট) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, 'আমাদের স্বীকার করতে হবে যে এই দাবানলগুলো পরিবেশ বিপর্যয়ের কারণে হচ্ছে'।

জলবায়ু পরিবর্তনের ফলেভযে উষ্ণতা ও গরম শুরু হয়েছে, এর ধারাবাহিকতায় দাবানল সৃষ্টি হচ্ছে।

ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেছে। বৃহৎ ভোক্তা দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে দাবানল পরিস্থিতি আরো অবনতি হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত