আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসের হাসপাতালে এক মাসে রোগী বেড়েছে ৩ গুণ

লস এঞ্জেলেসের হাসপাতালে এক মাসে রোগী বেড়েছে ৩ গুণ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে করোনার সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও দ্রুত বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যু। রাজ্যের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এমনটাই দেখা গেছে।

পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'গত কয়েক সপ্তাহে লস এঞ্জেলেসে কাউন্টির হাসপাতালে রোগীর সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়েছে। গত জুলাই মাসের ৪ তারিখ থেকে আগস্ট মাসের ৪ তারিখ পর্যন্ত হাসপাতালে রোগী বেড়েছে অন্তত ৩৬৬ শতাংশ'।

তিনি জানান, বর্তমানে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অধিকাংশই কোনো টিকা গ্রহণ করেননি। একই সাথে গত সাতদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গড়ে দাঁড়িয়েছে ৭ জনে। গত চার থেকে পাঁচ মাস আগে এই গড় মৃত্যু ছিল চার থেকে পাঁচজন।

ফেরের জানান, যেসব করোনা আক্রান্ত বাসিন্দার বয়স ৫০ ও তার বেশি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তির গড় বেড়েছে ২৪০ শতাংশ। আর অপেক্ষাকৃত তরুণদের মধ্যে হাসপাতালে ভর্তির গড় বেড়েছে ২৩৭ শতাংশ৷

রাজ্যের পরিসংখ্যান অনুসারে, বুধবার লস এঞ্জেলেস কাউন্টিতে ১ হাজার ৬৪৫ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৬১ জন বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি আছে।

বৃহস্পতিবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আরো ২৩ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ হাজার ৮৫৪ জন।

বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। আগের সপ্তাহে ছিল ৪ দশমিক ৭ শতাংশ৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত