আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসের স্কুল কর্মকর্তাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

লস এঞ্জেলেসের স্কুল কর্মকর্তাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতিনিয়ত বাড়ছে করোনার হার। এর মধ্যেই স্কুল খোলার নির্দেশ আসার পর থেকেই অনেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন ।এরই পরিপ্রেক্ষিতে  শুক্রবারে (১৩ আগস্ট) এলএইউএসডি এর অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান কে. রাইলি একটি নতুন নিয়ম ঘোষণা করেন। নিয়ম অনুসারে, লস এঞ্জেলেসে ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সকল কর্মকর্তাকে ১৫ অক্টোবরের মধ্যে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

স্কুল ডিস্ট্রিক্ট পূর্বে  শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রত্যেক সপ্তাহে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলো।

রাইলি জানান, এখন বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষাও করতে হবে।

রাইলি বলেন, ‘এটি এখন প্রমাণিত যে করোনা বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা একমাত্র উপায় হচ্ছে টিকা গ্রহণ করা। এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্যনীতির মধ্যে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা, প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা, প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করা সহ ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত ছিলো। এই পদক্ষেপটির মাধ্যমে আমরা আমাদের স্কুলগুলোকে আরো বেশি নিরাপদ রাখতে পারবো।‘

রাইলি আরো বলেন, ‘আমরা আমাদের কর্মচারীদের কথা সবসময় ভাবি। আমরা যে শিক্ষার্থী এবং পরিবারগুলির সেবা করি তাদের জন্য সবচেয়ে নিরাপদ সম্ভাব্য পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকে  নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।‘

ডিস্ট্রিক্ট জানায়, যারা স্বাস্থ্যগত বা ধর্মীয় কারণে টিকা গ্রহণ করতে পারবে না তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো হবে। যারা অন্যকোন কারণে টিকা গ্রহণ করবে না, তাদের প্রতি শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ নেওয়া হবে। চাকরি থেকে বহিষ্কারও করা হতে পারে।

ডিস্ট্রিক্টের সবচেয়ে শক্তিশালী টিচারস ইউনিয়ন, ইউনাইটেড টিচারস লস এঞ্জেলেস এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। তাঁরা জানায়, ইউনিয়নটির বোর্ডের প্রায় সকল সদস্যই বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

সোমবার থেকে এলএইউডি-এর হেমন্তকালের ক্লাসগুলো শুরু হবে।

সাম্প্রতিককালে গর্ভনর গেভিন নিউসম ঘোষণা দেন যে ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোর সকল কর্মকর্তাদের টিকা গ্রহণ করতে হবে নাহলে তাদেরকে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এলএইউএসডি এই সিদ্ধান্তটি নিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত