আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইনডোর পাবলিক স্পেসে টিকার সনদ চাইছে বেশকিছু শহর

ইনডোর পাবলিক স্পেসে টিকার সনদ চাইছে বেশকিছু শহর

ছবি: এলএবাংলাটাইমস

করোনার হার অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে অনেকগুলো রাজ্যে ইনডোর পাবলিক স্পেসে প্রবেশ করার জন্য দেখাতে হবে টিকা কার্ড।

নিউ ইয়র্ক রাজ্যের উদাহরণ অনুসরণ করে নিউ অরলিন্স ও সান ফ্রান্সিসকো রাজ্যেও ইনডোর পাবলিক স্পেসে প্রবেশের পূর্বে দেখাতে হবে টিকা কার্ড। লস এঞ্জেলেস কাউন্টিও একই নিয়ম চালু করার কথা ভাবছে।

শুক্রবারে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ১৫ই অক্টোবরের মধ্যে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। শিকাগো স্কুল সিস্টেমও শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অক্টোবর মাসের মধ্যেই টিকা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র ধর্মীয় বা স্বাস্থ্যজনিত নিষেধাজ্ঞা থাকলে টিকা গ্রহণ করতে হবে না।

নিউ অরলিন্স মেয়র লাটোয়া ক্যানট্রেল জানান, ব্যবসা ও অর্থনীতি রক্ষার জন্য টিকার প্রমাণপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, তিনি কোন প্রকার শাটডাউন দিবেন না।

শুক্রবারে লুইজিয়ানা রাজ্যে ২ হাজার ৯০৭জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শতকরা ৯০ ভাগ ব্যক্তিই টিকা নেয়নি। রাজ্যের ডেমোক্রেট গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, পরিস্থিতির উন্নতি না ঘটলে অতি শীঘ্র লুইজিয়ানা রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। লুইজিয়ানা রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে শতকরা ৩৮ ভাগ ব্যক্তি টিকা নিয়েছে।

অরিগান রাজ্যে গভর্নর কেট ব্রাউন রাজ্যের স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য ১ হাজার ৫০০ জন ন্যাশনাল গার্ড ট্রুপ নিয়োগ করেছেন।

সমালোচকরা বলছে যে কোন ইনডোর পাবলিক স্পেসে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার নির্দেশ দেওয়া মানুষের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করার সমান।

১৮টি রাজ্যের রিপাবলিকান গভর্নর তথাকথিত ‘ভ্যাক্সিন পাসপোর্ট’ তৈরির কথা আপত্তি জানিয়েছে। এর মধ্যে অনেক রিপাবলিকান রাজ্যই বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে নির্দেশে দিয়েছে যে টিকা কার্ড না থাকলেও গ্রাহকদের সেবা দিতে হবে। এর মধ্যে আলাবেমা, মন্টোনা, ফ্লোরিডা, আইওয়া, টেক্সাস সহ প্রভৃতি রাজ্য অন্তর্ভুক্ত।

নিউ ইয়র্ক শহরের নীতিমালা আগামী সোমবার থেকে কার্যকর হবে। কিন্তু নীতিমালা পালন হচ্ছে কিনা, সেটার পর্যবেক্ষণ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে।

শহর কর্তৃপক্ষ শহরটির সকল প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে।

সান ফান্সিসকো শহরের সকল প্রকার ইনডোর  পাবলিক স্পেসে প্রবেশের পূর্বে টিকার প্রমাণপত্র দেখাতে হবে। ২০ আগস্ট থেকে নিয়মটি কার্যকর হবে।

টিকা নেওয়ার পর সিডিসির তরফ থেকে একটি কাগজের টিকা কার্ড দেওয়া হয়। ক্যালিফোর্নিয়া সহ অন্য কয়েকটি রাজ্যে অনলাইন রেকর্ড রাখা হয়। সান ফ্রান্সিসকোর মেয়র জানিয়েছেন যে সিডিসির কার্ডের একটি ছবিই প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত