আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে টিকাবিরোধী র‍্যালিতে ছুরিকাঘাতে আহত ১

লস এঞ্জেলেসে টিকাবিরোধী র‍্যালিতে ছুরিকাঘাতে আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

ডাউনটাউন লস এঞ্জেলেসে শনিবার (১৪ আগস্ট) টিকাবিরোধী এক র‍্যালিতে গোলমাল শুরু হলে এক পর্যায়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছে।

তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিটি হলের সাউথ লেনে শনিবার টিকাবিরোধী র‍্যালি ও এর বিপক্ষে আরেক দল সমাবেশের ডাক দেয়। এর মধ্যে বাধ্যতামূলক টিকাগ্রহণ ও ভ্যাকসিন পাসপোর্টের বিরোধীতা করে 'চ্যুজ ফ্রিডম মার্চ' সমাবেশ ডাকা হয়।

অপরদিকে 'নো সেফ স্পেস ফর ফেসিস্ট' স্লোগানে আরেকদল সেখানে জমায়েত হয়। এক পর্যায়ে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে বলে ভিডিওতে দেখা যায়।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গণ্ডগোলের সূত্রপাত কীভাবে, সেটি এখনো জানা যায়নি। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এই হামলায় একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন খাতে টিকাগ্রহণ বাধ্যতামূলক ঘোষণা দেওয়ার পরপরই টিকা বিরোধীরা নড়েচড়ে বসেছে ও র‍্যালির আয়োজন করছে।

এর আগের সপ্তাহে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল এক ভোটের মাধ্যমে জানান, পাবলিক ইনডোর স্পেস যেমন রেস্টুরেন্ট, পানশালা, জিম, কনসার্ন ভেন্যু, মুভি থিয়েটার ও রিটেইল প্রতিষ্ঠানে প্রবেশের আগে অবশ্যই টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক দুই সপ্তাহের মধ্যে একই রকম নির্দেশনা জারি করতে পারে।

এছাড়া শুক্রবারে (১৩ আগস্ট) এলএইউএসডি এর অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান কে. রাইলি একটি নতুন নিয়ম ঘোষণা করেন। নিয়ম অনুসারে, লস এঞ্জেলেসে ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সকল কর্মকর্তাকে ১৫ অক্টোবরের মধ্যে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

স্কুল ডিস্ট্রিক্ট পূর্বে  শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রত্যেক সপ্তাহে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলো।

রাইলি জানান, এখন বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষাও করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত