আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভাইরাসের প্রভাবে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২৯ জন বাসিন্দা।

এছাড়া একই দিনে করোনার কারণে মারা গেছেন ২১ জন বাসিন্দা। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যারা টিকা গ্রহণ করেননি, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে তাদের মৃত্যু ও আক্রান্তের সম্ভাবনা টিকাগ্রহণকারীদের থেকে চার গুণ বেশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন ও যারা টিকা গ্রহণ করেননি, তাদের আক্রান্তের হারের মধ্যে বেশ পার্থক্য আছে। উদাহরণ স্বরূপ, যারা টিকা গ্রহণ করেননি, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনার হার টিকা গ্রহণকারীদের হারের থেকে ১৪ গুণ বেশি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের প্রতি এক লাখে মাত্র একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব থেকে বাঁচতে সবাইকে সর্বাত্মক সতর্কতা পালন করতে হবে'।

'এমন সময় সচেতন থাকা অত্যন্ত জরুরি। যারা টিকা গ্রহণ করেছেন, তাদের মাধ্যমেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারে। টিকা গ্রহণকারীদের ইনডোর সেটিং ও জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষ করে যারা টিকা গ্রহণ করেনি, তাদের থেকে নিরাপদে থাকতে হবে'- বলেন বারবারা ফেরের।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকা নেওয়ার পরেও যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির ১ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন আরো ২৪ হাজার ৯০০ বাসিন্দা। এখনো হাসপাতালগুলোর জরুরি বিভাগে ১ হাজার ৬২৭ জন রোগী ভর্তি আছেন।

গত সপ্তাহে আক্রান্তের হার ছিল ১৬ শতাংশ আর প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজারের বেশি।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার অন্তত ৫৫ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এবং ৬৩ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন।

এর আগের সপ্তাহে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল এক ভোটের মাধ্যমে জানান, পাবলিক ইনডোর স্পেস যেমন রেস্টুরেন্ট, পানশালা, জিম, কনসার্ন ভেন্যু, মুভি থিয়েটার ও রিটেইল প্রতিষ্ঠানে প্রবেশের আগে অবশ্যই টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক দুই সপ্তাহের মধ্যে একই রকম নির্দেশনা জারি করতে পারে।

এছাড়া শুক্রবারে (১৩ আগস্ট) এলএইউএসডি এর অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান কে. রাইলি একটি নতুন নিয়ম ঘোষণা করেন। নিয়ম অনুসারে, লস এঞ্জেলেসে ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সকল কর্মকর্তাকে ১৫ অক্টোবরের মধ্যে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত